Loading live market data...
Loading active stocks...
Connecting...

চিনের প্রেসিডেন্ট শি’র সঙ্গে দেখা করলেন মার্কিন বিদেশ সচিব

দু'দিনের সফরে রবিবারই বেজিং পা রেখেছিলেন মার্কিন বিদেশ সচিব।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেজিং: দুই দেশের মধ্যে তলানিতে যাওয়া সম্পর্কের উন্নতির আশা নিয়ে সোমবার চিনের প্রেসিডেন্ট শি চিনফিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষা‍ৎ করলেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন। যদিও দুজনের মধ্যে কী নিয়ে কথা হয়েছে তা নিয়ে কোনও পক্ষের তরফেই স্পষ্ট করে কিছু বলা হয়নি। সূত্রের খবর, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধরত রাশিয়াকে অস্ত্র দিয়ে সাহায্য না করার জন্য ফের একবার চিনের প্রেসিডেন্টের কাছে আর্জি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিশ্বস্ত দূত ব্লিঙ্কেন।

গতকাল রবিবারই দুই দিনের সফরে বেজিং পৌঁছেছেন মার্কিন বিদেশ সচিব। গত পাঁচ বছরের মধ্যে এই প্রথম মার্কিন প্রশাসনের কোনও শীর্ষ আধিকারিক চিন সফরে এলেন। গত ফেব্রুয়ারিতেই ব্লিঙ্কেনের বেজিং সফরের কথা ছিল। কিন্তু আচমকা মার্কিন আকাশে চিনের গুপ্তচর বেলুন শনাক্ত হওয়া এবং ওই নজরদারি বেলুনকে ভূপতিত করার জেরে বিশ্বের শক্তিধর দুই দেশের মধ্যে সঙ্ঘাত শীর্ষে ওঠে। যার জেরে আচমকাই বেজিং সফর স্থগিত করে দেন মার্কিন বিদেশ সচিব।

রবিবার বেজিংয়ে পা রেখেই প্রথমে চিনের বিদেশ মন্ত্রী কিং গ্যানের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন ব্লিঙ্কেন। ওই বৈঠকে চিনের বিদেশ মন্ত্রী স্পষ্টই জানিয়ে দেন ‘সহযোগিতা’ কিংবা ‘সঙ্ঘাতের’ মধ্যে যে কোনও একটি পথকে বেছে নিতে হবে দুই দেশকেই। সম্পর্কের উন্নতিতে চিনের বিদেশ মন্ত্রীকে ওয়াশিংটন সফরেরও আমন্ত্রন জানান মার্কিন বিদেশ সচিব। সফরের দ্বিতীয় দিনে সোমবার চিনের বিদেশ নীতি প্রধান উপদেষ্টা ওযাং ইয়ের সঙ্গে বৈঠক করেন বাইডেনের দূত। দীর্ঘ বৈঠকে দুই দেশের ঠাণ্ডা লড়াইয়ের কীভাবে অবসান গটানো যায় তা নিয়ে আলোচনা হয়। পরে চিনের প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষা‍ৎ করেন মার্কিন বিদেশ সচিব।

চেন্নাইয়ে বিজয়ের শপথ অনুষ্ঠানে তৃষা কৃষ্ণনের হাসিমুখ ঘিরে চর্চা

পালাবদলের পরই অ্যাকশন, কলকাতা পুলিশে ব্যাপক রদবদল

চন্দ্রনাথ খুনে নয়া মোড়, অভিযুক্তদের চিহ্নিত করেছে পুলিশ

লেবাননে ইজরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় প্রাণ হারালেন ৪০ জন

প্লে-অফে টিকে থাকার লড়াইয়ে চেন্নাইয়ের ভরসা ধোনি, মাঠে ফেরা নিয়ে জোর চর্চা

মাতৃদিবসে গর্বে ভাসছেন বিজয়ের মা-বাবা ছেলের মুখ্যমন্ত্রী শপথে আবেগঘন মুহূর্ত

ভোট দিলেই কনে পাবেন, প্রতিশ্রুতি বিজেপি বিধায়কের

সোমনাথ মন্দিরের ৯০ মিটার উঁচু শিখরে অনুষ্ঠিত হবে কুম্ভাভিষেক, সাক্ষী থাকবে বিশ্ব

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

রবি সকালে তামিলনাডুর মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয়ের, হাজির থাকছেন রাহুল গান্ধি

অল্পের জন্য শতরান হাতছাড়া শুভমনের, রাজস্থানের বিরুদ্ধে ২২৯ রান তুলল গুজরাত

চন্দ্রনাথ রথ খুনের ৭২ ঘণ্টা পার, এখনও অধরা আততায়ীরা

‘যদি আরেকটু গুরুত্ব দিতাম’, মায়ের ক্যানসার নিয়ে অবহেলার কথা মাতৃদিবসে স্বীকার রাজীবের

এসি কেনার বড় সুযোগ, Flipkart সেলে Voltas থেকে LG-র এসিতে বিশাল ছাড়