মধ্যপ্রাচ্যে ১০ হাজার সেনা পাঠাচ্ছে আমেরিকা, হরমুজে আক্রান্ত তেলবাহী ট্যাঙ্কার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের দিকে প্রায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে আমেরিকা। মার্কিন নৌবাহিনীর দুটি বড় সামরিক ইউনিট সান ডিয়েগো থেকে রওনা দিয়েছে বলে এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে আল জাজিরা। এর ফলে ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি আরও বাড়তে চলেছে। 

প্রতিবেদন অনুযায়ী, ইউএসএস থিওডোর রুজভেল্ট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এবং ইউএসএস ম্যাকিন আইল্যান্ড উভচর প্রস্তুতি গোষ্ঠী কয়েক দিনের ব্যবধানে সান ডিয়েগো ছেড়েছে। রুজভেল্টের সঙ্গে প্রায় ১০ হাজার সেনা রয়েছে বলে মার্কিন কর্মকর্তা জানিয়েছেন। অন্যদিকে, এশিয়াইয়ের প্রতিবেদনে সেনার সংখ্যা প্রায় ২ হাজার ২০০ বলে উল্লেখ করা হয়েছে। রুজভেল্ট ২৭ সেপ্টেম্বর এবং ম্যাকিন আইল্যান্ড ২৮ সেপ্টেম্বর নিজ নিজ ঘাঁটি ছেড়েছে বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর দুটি বিমানবাহী রণতরী রয়েছে- ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ এবং ইউএসএস জর্জ ওয়াশিংটন। রুজভেল্টও ওই অঞ্চলে পৌঁছলে সেখানে ফের তিনটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন থাকবে। একইসঙ্গে হরমুজ প্রণালির কাছাকাছি এলাকায় ইউএসএস বক্সার উভচর প্রস্তুতি গোষ্ঠীও কার্যক্রম চালাচ্ছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড অবশ্য নিরাপত্তাজনিত কারণে নির্দিষ্ট ইউনিটের গতিবিধি নিয়ে বিস্তারিত জানায়নি। 

আরও পড়ুন: বন্ধ হতে পারে আপনার WhatsApp! নিজেকে সুরক্ষিত রাখবেন কীভাবে?

এরই মধ্যে হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনসের তথ্য অনুযায়ী, ওই জলপথ দিয়ে যাওয়ার সময় প্রায় ২৫ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল বহনকারী একটি সুপারট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়ে আগুন ধরে যায়। তবে কীভাবে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে, তা নিয়ে তদন্ত চলছে। ইরানকে ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যও পরিস্থিতির গুরুত্ব বাড়িয়েছে। এক সাক্ষাতকারে ইরানের বিরুদ্ধে ভবিষ্যতে আরও বিমান হামলার সম্ভাবনা উড়িয়ে দেননি ট্রাম্প। ইরানকে নিয়ে কঠোর অবস্থানের কথাও জানান তিনি। হরমুজ প্রণালি পুনরায় খুলতে ইরানের দেওয়া সাত দিনের পরিকল্পনাও তিনি প্রত্যাখ্যান করেছেন বলে জানান। অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, একাধিকবার হামলার মুখে পড়লেও তেহরান কখনও আমেরিকার সঙ্গে আলোচনার পথ পুরোপুরি বন্ধ করেনি। অর্থাৎ একদিকে সামরিক প্রস্তুতি বাড়ছে, অন্যদিকে কূটনৈতিক আলোচনার সম্ভাবনাও পুরোপুরি শেষ হয়ে যায়নি।

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস