আসাদের পতনের পর সিরিয়ায় আমেরিকার তীব্র বিমান হামলা

Share:

আন্তর্জাতিক ডেস্ক :  সিরিয়া বিদ্রোহীদের দখলে আসতেই দেশ ছেড়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। বর্তমানে বিদ্রোহীদের দখলে রয়েছে সিরিয়ার রাজধানী দামাস্কাস। এমাতবস্থায় সিরিয়ায় হামলা চালাল আমেরিকা। সেখানকার আইসিস ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সিরিয়ায় অবস্থিত অন্তত ৭৫টি আইসিস ঘাঁটিতে গোলাবর্ষণ করেছে আমেরিকা

আমেরিকার সেন্ট্রাল কমান্ড(সেন্টকম)রবিবার জানিয়েছে,তাঁরা সিরিয়ায় ৭৫টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। আইএস নেতা ও তাদের ক্যাম্প, অভিযান কেন্দ্রগুলোতে এই হামলা হয়েছে। আসাদের পতনের পর যাতে শত্রপক্ষ কোনভাবেই সুবিধা নিতে পারে তাই এসব হামলা চালানো হয়েছে।

এই নিয়ে সেন্টকমের কমান্ডার জেনারেল মাইকেল ইরিক কুরিলা এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আমরা আইএস’কে সিরিয়ার বর্তমান পরিস্থিতির সুবিধা নিতে এবং তাদের পুনর্গঠন করতে দেব না। সেইসঙ্গে সিরিয়ায় সকল গোষ্ঠীর জানা উচিৎ যে তাঁরা আইএসকে সাহায্য করলে বা সহযোগী হলে তাঁদেরও সন্দেহের তালিকায় আনা হবে। কাউকে ছাড়া হবে না।’

আসাদের পতনের পর রবিবার(৮ ডিসেম্বর)একটি বিবৃতিও দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। হোয়াইট হাউস থেকে বাইডেন জানিয়েছিলেন, ‘আইসিস ঘুরে দাঁড়ানোর জন্য সিরিয়ার মসনদের যে কোনও শূন্যতাকে কাজে লাগানোর চেষ্টা করবে। আমেরিকা এটা খুব ভাল করেই জানে। তাই সচেতন থাকা হচ্ছে।’

একইসঙ্গে বাইডেন বলেন, বছরের পর বছর ধরে আসাদের প্রধান সমর্থক ছিল ইরান, হিজবুল্লাহ ও রাশিয়া। কিন্তু গত সপ্তাহে তাঁদের সমর্থন ভেঙে পড়েছে। এখন তাঁরা অনেক দুর্বল।

আমেরিকার সেনাবাহিনী রবিবার তাঁর নির্দেশে সিরিয়ার অভ্যন্তরে আইসিস ঘাঁটিগুলিতে হামলা চালিয়েছে, জানিয়েছেন বাইডেন। আকাশপথে গোলাবর্ষণ করা হয়েছে। আইসিস ঘাঁটিগুলিতে সেই বোমা পড়েছে বলেও নিশ্চিত করেছে আমেরিকান বাহিনী।

উল্লেখ্য, আইসিস গোষ্ঠীকে দমিয়ে রাখতে দক্ষিণ-পূর্ব সিরিয়ায় ৯০০ সেনবাহিনী রেখেছে আমেরিকা। তার মাধ্যমেই রবিবার এই হামলা চালানো হয়েছে।

ভাঙড়ে বোমা বিস্ফোরণ কাণ্ড: শওকতই মূল ষড়যন্ত্রকারী, বিবৃতি দিয়ে জানাল এনআইএ

আন্দামান সাগরে প্রাকৃতিক গ্যাস আবিষ্কার করল অয়েল ইন্ডিয়া, এর আসল তাৎপর্য কী?

মর্মান্তিক, স্ত্রী-পুত্রের সমাধিস্থল আগলে রাখতে-রাখতেই মৃত্যুর দেশে পাড়ি

সিনেমাতে জাহ্নবীকে পণ্য হিসেবে ব্যবহার! ক্ষমা চাইলেন পেড্ডি’র পরিচালক

‘বিশ্বাসে অরুচি, বন্ধ সুরুচি’, স্বরূপের গ্রেফতারির পর পড়ল পোস্টার

সন্দেশখালিতে তৃণমূল নেতার বাড়িতে STF হানা, উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র

ভাইঝির বিয়েতে যোগ দিতে দেশে ফিরছিলেন কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়

টানা বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, চূড়ান্ত দুর্ভোগে বাসিন্দারা

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

বিরিয়ানির চাল সরাতেই মিলল সিদ্ধ টিকটিকি! আটক ২

ককরোচ জনতা পার্টিকে যন্তর মন্তরে সভার অনুমতি দিল দিল্লি পুলিশ

মায়ের মৃত্যুর খবর শুনে মৃত্যু ছেলেরও, পাশাপাশি দেওয়া হলো কবর