চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

একচেটিয়া ব্যবসার অভিযোগে বিপাকে  অ্যাপেল! দায়ের মামলা

Courtesy: Google

আন্তর্জাতিক ডেস্কঃ বর্তমান সময়ের দাঁড়িয়ে খুবই জনপ্রিয় একটি ব্র্যান্ড হল অ্যাপেল। এবার মার্কিন এই  কোম্পানির বিরুদ্ধে দায়ের হল মামলা। একচ্ছত্র আধিপত্য ধরে রাখা ও বাজার থেকে প্রতিযোগীদের হটিয়ে দেওয়ার অভিযোগে দায়ের হয়েছে দায়ের হয়েছে মামলা।  বৃহস্পতিবার অ্যাপলের বিরুদ্ধে মামলা করে মার্কিন বিচার বিভাগ এবং এবং ১৬ জন অ্যাটর্নি জেনারেল।

অ্যাপেলের বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগ বেআইনিভাবে বাজারে প্রতিযোগিতা সীমিত করে রেখেছে বলে অভিযোগ দায়ের করেছে।  মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেন, ‘অ্যাপেল অ্যাপগুলি এমনভাবে নিয়ন্ত্রণ করছে  যার ফলে ব্যবহারকারীরা আইফোনের ওপর অত্যধিক মাত্রায় নির্ভরশীল হয়ে পড়ছে। এরফলে ভোক্তারা অনেক অর্থ ব্যায় করে অ্যাপেল কিনছে। এ ক্ষেত্রে তারা ফেডারেল আইন লঙ্ঘন করে অন্য প্রতিষ্ঠানের পণ্য ও সেবার বাজারকেও সংকুচিত করছে।‘

যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের একটি ফেডারেল আদালতে মামলা করা হয়েছে। সেই মামলায় বলা হয়েছে, অ্যাপল তার স্মার্টফোনে এমন কিছু নিয়ম চালু রেখেছে, যার কারণে অন্যান্য কোম্পানিরা বাজারে লাভবান হচ্ছে না। তারা বিভিন্ন বাধার মুখে পড়ছে।‘ তবে এই নিয়ে অ্যাপেলের তরফে জানান হয়েছে,’ কোম্পানির বিরুদ্ধে ভুল অভিযোগ আনা হয়েছে।  এটি কঠোরভাবে তারা মোকাবিলা করবে।‘   

Published by:

Share Link:

More Releted News:

ইরানের সঙ্গে যুদ্ধ চান না প্রাক্তন মার্কিন সেনারা! ট্রাম্প বিরোধী বিক্ষোভে আটক ৬০

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

ইরান-আমেরিকার ‘শান্তি-বৈঠকে’ যোগ দিতে পাকিস্তানে যেতে পারেন ট্রাম্প

দেড় লাখে পাওয়া যাচ্ছে রুপো, সস্তা সোনাও, মুখে স্বস্তির হাসি গহনাপ্রেমীদের

জার্মানির গুরুদ্বারের ভিতরে ভয়ানক কাণ্ড, আহত ১১

‘তুরুপের তাস আছে, যুদ্ধ শুরু হলেই প্রয়োগ করব,’ ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ