জোর ধাক্কা ট্রাম্পের, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল মার্কিন শীর্ষ আদালত

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: ফের মার্কিন সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি চেয়েছিলেন মার্কিন মুলুকে বসবাসকারী ভারতীয়-সহ বিভিন্ন দেশের বাসিন্দাদের সন্তানরা যাতে জন্মসূত্রে নাগরিকত্ব না পান। তার জন্য আইন বদলে ফেলতে চেয়েছিলেন। কিন্তু তাঁর সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দিল মার্কিন সুপ্রিম কোর্ট। আজ মঙ্গলবার (৩০ জুন) মার্কিন সুপ্রিম কোর্ট এক যুগান্তকারী রায়ে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার আইন বহাল রেখেছে। সেই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশ খারিজ করে দিয়েছে। যদিও ৯ বিচারপতির মধ্যে ছয়জন জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখার পক্ষে রায় দিয়েছেন। তিন জন বিরোধিতা করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পরেই ডোনাল্ড ট্রাম্প আমেরিকার নাগরিকত্ব সংক্রান্ত ১৫৬ বছরের পুরনো আইন বদলানোর কথা ঘোষণা করেছিলেন। হোয়াইট হাউসে প্রবেশের ২৪ ঘণ্টার মধ্যেই সেই প্রক্রিয়া শুরু করে দিয়েছিলেন তিনি। গত বছরের ২১ জানুয়ারি এ সংক্রান্ত এক সরকারি নির্দেশনামায় সইও করেছিলেন তিনি। কিন্তু তাঁর সেই উদ্যোগ ধাক্কা খায় আদালতে। ট্রাম্পের এগ্‌জিকিউটিভ অর্ডারের বিরুদ্ধে প্রথম মামলা করে অভিবাসীদের সংগঠন আমেরিকার সিভিল লিবার্টিজ ইউনিয়ন। এর পরে মামলা করেন এক সন্তানসম্ভবা মহিলা। পরে ডেমোক্র্যাটদের নেতৃত্বাধীন ২২টি প্রদেশ এক হয়ে মামলা করে। তাদের সঙ্গে রয়েছে কলাম্বিয়া ডিসট্রিক্ট এবং সান ফ্রান্সিসকো শহর। বস্টন এবং সিয়াটলের কোর্টে এই মামলাগুলি হয়েছে। ওই মামলায় মেরিল্যান্ডের ফেডারেল আদালতের বিচারক জর্জ ডেবোরা তাঁর নির্দেশে ট্রাম্পের উদ্যোগকে ‘অসাংবিধানিক’ বলে ব্যাখ্যা করেন।   শুধু মেরিল্যান্ডের ফেডারেল আদালত নয়, ওয়াশিংটন এবং ম্যাসাচুসেটসের ফেডারেল আদালতও ট্রাম্পের নির্দেশনামা কার্যকরের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিল। নিম্ন আদালতে বার বার ধাক্কা খাওয়ায় গত বছর মার্চে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর যুক্তি, ‘নিম্ন আদালত জন্মসূত্রে নাগরিকত্ব আইন বদল আটকে দিয়ে প্রশাসনিক কাজে বাধার সৃষ্টি করছে।’

মামলার শুনানি শেষে এদিন রায় ঘোষণা করেন মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। তিনিই জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখার পক্ষে থাকা ছয় বিচারপতির হয়ে রায় পড়ে শোনান। তাতে তিনি বলেন, ‘আমেরিকায় অবস্থানরত প্রতিটি পরিবারে (যারা অবৈধভাবে বা সাময়িকভাবে রয়েছেন) জন্ম নেওয়া শিশুরা যুক্তরাষ্ট্রের আইনের আওতায় রয়েছে এবং চতুর্দশ সংশোধনীর নাগরিকত্ব বিষয়ক ধারার আওতায় জন্মসূত্রে নাগরিক।’ তিনি আরও বলেন, ‘নাগরিকত্ব—সেকালেও এবং একালেও—ছিল অধিকার ভোগ করার এবং আমাদের রাজনৈতিক সমাজে অবাধে অংশগ্রহণের অধিকার। চতুর্দশ সংশোধনীর প্রণেতারা এই প্রতিশ্রুতিটি দেশের ‘স্বাধীনভাবে জন্মগ্রহণকারী প্রতিটি ব্যক্তির’ জন্য সম্প্রসারিত করেছিলেন। আজও আমরা সেই প্রতিশ্রুতি রক্ষা করছি।’

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়