আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আচমকা তাইওয়ানে উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধিদল

আন্তর্জাতিক ডেস্ক: আগাম ঘোষণা ছাড়াই তাইওয়ান (Taiwan) সফরে উচ্চপর্যায়ের এক মার্কিন প্রতিনিধিদল। প্রতিনিধিদলের সদস্য পাঁচজন। নেতৃত্বে ম্যাসাচুসেটসের ডেমোক্র্যাট সেনেট (Democratic Sen.) সদস্য এড মার্কে। সফর দুদিনের। রবিবার তারা তাইওয়ান পৌঁছন।

মার্কিন প্রতিনিধিদলের তাইওয়ানে আসার খবর দিয়েছে দ্য আমেরিকান ইন্সটিটিউট।  সফরের খবর দিতে গিয়ে বলা হয়েছে, মার্কিন প্রতিনিধিদল তাইওয়ান প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। আলোচনার বিষয় আমেরিকা-তাইওয়ান (U.S.-Taiwan relations) দ্বিপাক্ষিক সম্পর্ক। পাশাপাশি তাইওয়ানে বিনিয়োগ নিয়েও তাদের মধ্য় আলোচনা হওয়ার কথা রয়েছে। আলোচনা হবে আঞ্চলিক নিরাপত্তা নিয়েও। ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের তাইওয়ান সফরের ১২ দিনের মাথায় আমেরিকা পাঁচ সদস্যের এক প্রতিনিধিদল সে দেশে পৌঁছল। তাদের এই সফরের থেকেও আরও বেশি করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সফরের গোপনীয়তা নিয়ে।

ন্যান্সি পেলোসি (Nancy Pelosi) তাইওয়ান আসবেন বলে আগাম ঘোষণা করেছিলেন। চিন পাল্টা ওই সফরের প্রতিবাদ জানায়। তাইওয়ান প্রণালীতে চক্কর কাটতে থাকে সে চিন সেনার হেলিকপ্টার। বেজিং পাঠিয়ে দেয় যুদ্ধ জাহাজ। চিনের সেই রক্তচক্ষু উপেক্ষা করে ন্যান্স পেলোসি তাইওয়ানে পা রাখেন।

পেলোসি ফিরতেই চিন তাইওয়ানে শুরু করে সেনা মহড়া। এই উত্তপ্ত আবহে আমেরিকার এক উচ্চস্তরীয় প্রতিনিধদল তাইওয়ানে (Taiwan) পা রাখল। বেজিং এই সফর যে মেনে নেবে না, তা নিয়ে কোনও সন্দেহ নেই। যদিও এই খবর লেখা পর্যন্ত বেজিংয়ের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

তবে বেজিং ওই মহড়া নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করে দেয়। জানায়, যা কিছু হয়েছে সেটা নিজেদের ভূখণ্ডে। 

 

Published by:

Share Link:

More Releted News:

আমেরিকায় পড়তে গিয়ে খুন, বাংলাদেশি ছাত্রীর মরদেহ উদ্ধার করল ফ্লোরিডা পুলিশ

ইরানের সঙ্গে যুদ্ধে আমেরিকার ক্ষতি ২৪ হাজার কোটি টাকা, দাবি মার্কিন থিঙ্কট্যাঙ্কের

পাকিস্তানে পেট্রোল ৪০০ টাকা ছুঁইছুঁই, নেপালে কমল ডিজেলের দাম

হারিয়েছেন দৃষ্টিশক্তি, শারীরিক অবস্থার অবনতি, জামিনের আর্জি ইমরানের

এবার ট্রাম্পের ছেলেদের সংস্থা থেকে ড্রোন কিনছে মার্কিন বিমানবাহিনী, বিতর্ক তুঙ্গে

হরমুজ প্রণালি খুলতে চাইছেন ট্রাম্প, পাল্টা বিশেষ বার্তা মোজতবার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ