Ukraine: যুদ্ধ জড়িয়ে ফেলতে উস্কানি আমেরিকার, বিস্ফোরক পুতিন

নিষেধাজ্ঞা আরোপেরও হুঁশিয়ারি আমেরিকার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন ইস্যুতে আমেরিকার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওয়াশিংটনের বিরুদ্ধে তাঁর অভিযোগ যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার। এই প্রসঙ্গে পুতিন উল্লেখ করেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিনকেনের একটি টুইট, যে টুইটে বলা হয়েছে ইউক্রেনের স্বার্থরক্ষায় বদ্ধপরিকর আমেরিকা। পাশাপাশি রাশিয়া ইউক্রেন দখলের চেষ্টা করলে সে দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

যদিও আমেরিকার এই হুমকি-ধমকিতে ভয় পেয়ে বিন্দুমাত্র পিছু হঠতে নারাজ রাশিয়া। ইউক্রেন সীমান্তে মোতায়েন হয়েছে রুশ সেনা। মোতায়েন করা হয়েছে ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী বিমান। সম্প্রতি জাতিসঙ্ঘে ইউক্রেনের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সেখানে কার্যত আমেরিকা ও রুশ প্রতিনিধি তুমুল বাদানুবাদে জড়িয়ে পড়েন। পরিস্থিতি সামাল দিতে আসরে নামতে হয় বাকি সদস্যদেশের প্রতিনিধিদের।

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের সঙ্গে টেলিফোনে কথা হয় পুতিনের। হাঙ্গেরির প্রধানমন্ত্রীকে পুতিন সাফ জানিয়ে দিয়েছেন, ইউক্রেন ইস্যুতে আমেরিকার ভূমিকায় তিনি না-খুশ। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার মূল অভিযোগ, সে দেশের পূর্বপ্রান্তে শান্তি স্থাপনের প্রতিশ্রুতি তারা পূরণ করেনি। সেখানে ১৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে। রুশ-বিরোধী শক্তিকে ইউক্রেন লাগাতার মদত দিয়ে চলেছে।

রাশিয়ার ইউক্রেন দখলের পরিণতি যে ভালো হবে না, সেটা সাফ জানিয়ে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডোমির জেলেনস্কি। বলেছে, রাশিয়া ইউক্রেন দখলের চেষ্টা করলে যুদ্ধ অবসম্ভাবি। আর এই যুদ্ধ শুধু দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, যুদ্ধ কার্যত গোটা ইউরোপজুড়ে ছড়িয়ে পড়বে।

স্বাভাবিকভাবেই ইউক্রেন ইস্যুতে আন্তর্জাতিক রাজনীতি ক্রমশ তপ্ত হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের