গাজায় হামলা কমানোর জন্য আহ্বান জানালো মার্কিন যুক্তরাষ্ট্র 

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ গাজা এবং ইজরায়েলের মধ্যে সংঘাত নিয়ে এবার সরব হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট ইজরায়েল বাহিনীকে যুদ্ধ কমানোর জন্য নির্দেশ দিয়েছে। এছাড়াও গাজায় নাগরিকদের বাঁচানোর জন্য ইজরায়েল বাহিনীকে যত্নবান হওয়ার পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ওয়াশিংটন ইজরায়েলের  আত্মরক্ষার অধিকারকে জোরালোভাবে সমর্থন করেছে। কিন্তু ফিলিস্তিনি ভূখণ্ডে ক্রমবর্ধমান বেসামরিক হতাহতের কারণে ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে ক্রমবর্ধমান বিভেদ সৃষ্টি হওয়ায় এবার ইজরায়েলকে যুদ্ধ কমানোর পরামর্শ দিলো মার্কিন যুক্তরাষ্ট্র।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে  মেডিকেল রিসার্চ সেন্টারে এক অনুষ্ঠানের বাইডেন বলেন, ‘আমি চাই ইজরায়েল বাহিনী কীভাবে গাজার  বেসামরিক মানুষের জীবন বাঁচানো যায় সে দিকে মনোনিবেশ করুক।‘এর আগে হোয়াইট হাউজ জানায়, বাইডেনের শীর্ষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুলিভান ইজরায়েলকে যুদ্ধ নিয়ে চাপ দিয়েছে। অন্যদিকে ইজরায়েল প্রেসিডেন্ট নেতানিয়াহু ‘বিজয় না হওয়া পর্যন্ত’ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন । পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন বলেছেন, হামাসের বিরুদ্ধে যুদ্ধ আন্তর্জাতিক সমর্থন ছাড়াই অব্যাহত থাকবে।

প্রসঙ্গত  ৭ অক্টোবর ছিল ইজরায়েলের কাছে সবচেয়ে প্রাণঘাতী দিন। ইজরায়েলের তরফে জানানো হয়েছে হামাসের হামলায় ১ হাজার ২০০ জনের মতো নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩২০ জনের মতো সেনা রয়েছেন। এই হামলার পরেই গাজার ওপর হামলা শুরু করে ইজরায়েল বাহিনী। অন্যদিকে গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ১৮ হাজার জন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে ৭ হাজার ১১২ জন মানুষ শিশু  এবং নারী রয়েছেন  ৪ হাজার ৮৮৫ জন। বর্তমানে ইজরায়েল হামলায় গাজা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে । তবে মার্কিন নির্দেশের পর আদৌ  গাজায় হামলা কমবে কিনা সেটাই এখন দেখার।  

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি