ভারতের পর এবার নাগরিকদের সিরিয়া ছাড়তে বলল মার্কিন যুক্তরাষ্ট্র

Share:

আন্তর্জাতিক ডেস্ক : চলমান যুদ্ধের আবহে মার্কিন নাগরিকদের উত্তপ্ত সিরিয়া ছাড়ার নির্দেশ দিল আমেরিকা। একইসঙ্গে দেশটি জানিয়েছে,সিরিয়ার সঙ্গে বাণিজ্যিক বিকল্প গুলো আপাতত বজায় থাকবে। শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

সম্প্রতি বিদ্রোহীদের সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীর চলমান সংঘর্ষে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে সিরিয়ার মাটি। আতঙ্কে দিন কাটাচ্ছেন সেখানকার সাধারন বাসিন্দারা। নিরাপদ আশ্রয় খুঁজতে অনেকে পাড়ি দিচ্ছেন ভিন দেশে। এমতাবস্থায় সেখানে মার্কিন নাগরিক থাকাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মনে করছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

সামাজিক মাধ্যমে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তাবিষয়ক সতর্কতায় বলা হয়, সিরিয়াজুড়ে সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘাত চলমান থাকায় নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল ও অপ্রত্যাশিত হয়ে রয়েছে। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে মার্কিন নাগরিকদের অবিলম্বে সিরিয়া ছাড়তে বলা হচ্ছে। তবে সিরিয়ার সঙ্গে বাণিজ্যিক বিকল্পগুলো অব্যাহত থাকবে।

বিদ্রোহীদের নতুন হামলার মুখে হঠাৎই উত্তপ্ত হয়ে উঠেছে সিরিয়া পরিস্থিতি। দেশটির অন্যতম শহর আলেপ্পোর নিয়ন্ত্রণ হারানোর পর একের পর এক আরো বড় শহর হারাচ্ছে বাশার আল আসাদ সরকার। এমন আবহে দ্রুত নাগরিকদের সিরিয়া ত্যাগ করার নির্দেশও দিয়েছে বাশার সরকারের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া।

পাঞ্জাবে ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি ভয়ংকর সংঘর্ষ, মৃত ৯, আহত একাধিক

ভাঙড়ে বোমা বিস্ফোরণ কাণ্ড: শওকতই মূল ষড়যন্ত্রকারী, বিবৃতি দিয়ে জানাল এনআইএ

আন্দামান সাগরে প্রাকৃতিক গ্যাস আবিষ্কার করল অয়েল ইন্ডিয়া, এর আসল তাৎপর্য কী?

মর্মান্তিক, স্ত্রী-পুত্রের সমাধিস্থল আগলে রাখতে-রাখতেই মৃত্যুর দেশে পাড়ি

সিনেমাতে জাহ্নবীকে পণ্য হিসেবে ব্যবহার! ক্ষমা চাইলেন পেড্ডি’র পরিচালক

‘বিশ্বাসে অরুচি, বন্ধ সুরুচি’, স্বরূপের গ্রেফতারির পর পড়ল পোস্টার

সন্দেশখালিতে তৃণমূল নেতার বাড়িতে STF হানা, উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র

ভাইঝির বিয়েতে যোগ দিতে দেশে ফিরছিলেন কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

বিরিয়ানির চাল সরাতেই মিলল সিদ্ধ টিকটিকি! আটক ২

ককরোচ জনতা পার্টিকে যন্তর মন্তরে সভার অনুমতি দিল দিল্লি পুলিশ

মায়ের মৃত্যুর খবর শুনে মৃত্যু ছেলেরও, পাশাপাশি দেওয়া হলো কবর