যুদ্ধে জড়ালে পরিণতি ভাল হবে না, ইরানকে এবার হুমকি আমেরিকার

Share:

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যজুড়ে ক্রমশ বাড়ছে উত্তেজনার পারদ। ইরান-ইজরায়েলের পাল্টাপাল্টি হামলা ঘিরে ভরে উঠেছে দুই দেশের আকাশ।এমতাবস্থায় মিত্র দেশ ইজরায়েলকে বাঁচাতে ইরানকে কড়া হুমকি দিল আমেরিকা। কড়া ভাষায় জানিয়েছে ইরান যদি আরও কোন হামলা চালায় তাহলে করুণ পরিণতি ভোগ করতে হবে।

ইরানকে সতর্ক করে দিয়ে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড জানিয়েছেন, যদি ইরান ইজরায়েল বা মার্কিন কর্মীদের বিরুদ্ধে আরও কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়, তাহলে এর ফল ভোগ করতে হবে ইরানকে। শুধু তাই নয়, তিনি আরও আত্মরক্ষা নিয়ে আরও বলেন, আমরা আত্মরক্ষায় পদক্ষেপ নিতে দ্বিধা করব না। আমেরিকা আর উত্তেজনা দেখতে চায় না। আমরা বিশ্বাস করি ইজরায়েল ও ইরানের মধ্যে সরাসরি গোলাগুলি বন্ধ হওয়া উচিত।যাতে নতুন করে আর কোন উত্তেজনা না তৈরি হয়।

আরও পড়ুন : বিক্ষুব্ধ জনতার ক্ষোভের মুখে নেতানিয়াহু,বাধ্য হলেন বক্তৃতা থামাতে

গত শুক্রবার রাতে ইরানে মারণ হামলা চালিয়েছে ইজরায়েলি বাহিনী। ক্ষেপণাস্ত্র হামলার জেরে ইরানের চারজন সেনা নিহত হয়েছে। ইজরায়েল দাবি করেছিল, তাঁরা ইরানে সফল অভিযান চালিয়েছে এবং তাদের যুদ্ধবিমানগুলো নিরাপদে ফিরেছে। এছাড়াও সম্প্রতি লেবাননে একটার পর একটা হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। সোমবারও লেবাননে বেকা উপত্যকার অন্তত ১২টি এলাকায় হামলা চালিয়েছে ইজরায়েল।এই হামলায় এক দিনে নিহত হয়েছে অন্তত ৬০ জন। নিহত ব্যক্তিদের মধ্যে অন্তত দুটি শিশু ছিল। এছাড়াও দিনভর হামলায় অন্তত ৫৮ জন আহত হয়েছে। এতে ক্ষোভে ফুঁসছে ইরান।

তবে এটা প্রথমবার নয়, এর আগেও আমেরিকা বারবার সাবধান করেছে ইরান ও মিত্র সংগঠনগুলিকে। বরাবরই মিত্র দেশ ইজরায়েলকে ঢেকে রাখার চেষ্টা করে আমেরিকা। এর পাশাপাশি ইজরায়েলকে সামরিক সহায়তা দিয়ে আসছে। এটিকে অবশ্য ভাল চোখে দেখছে না ইরান।

আরও পড়ুন : ফের লেবাননে বিধ্বংসী হামলা ইজরায়েলের,নিহত অন্তত ৬০

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল