এডেন উপসাগর থেকে ইজরায়েলি ট্যাংকারকে উদ্ধার করল মার্কিন যুদ্ধজাহাজ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এডেন উপসাগরে সেন্ট্রাল পার্ক নামে একটি ইজরায়েলি তেলের ট্যাঙ্কার আটক করে একদল বন্দুকধারী। ওই ট্যাংকারটিকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধ জাহাজ।

জানা গিয়েছে, ট্যাঙ্কারটিতে বিভিন্ন দেশের ২২ জন নাবিক রয়েছে। একজন তুর্কি ক্যাপ্টেনের নেতৃত্বে ট্যাঙ্কারটিতে ২২ জন নাবিক রয়েছেন। নাবিকরা প্রধানত রুশ, ভিয়েতনামিস, বুলগেরিয়ান, ভারতীয়, জর্জিয়ান ও ফিলিপিনো। ট্যাঙ্কারটি পরিচালনা করছিল জোডিয়াক মেরিটাইম নামে একটি কোম্পানি। ইউএসএস ম্যাসন রবিবার এডেন উপসাগরে সেন্ট্রাল পার্ক ট্যাংকারের ডাকে সাড়া দিয়ে জাহাজটি উদ্ধারে নামে।

এরপর সোমবার (২৭ নভেম্বর) সকালে মার্কিন সেনাবাহিনীর এক আধিকারীক এক বিবৃতিতে বলেন, তাদের সেনাবাহিনী ও তাদের ধ্বংসকারী ইউএসএস জাহাজ ম্যাসন নিয়ে এডেন উপসাগরে সশস্ত্র বাহিনীর হাতে আটক একটি জাহাজ উদ্ধার করে।’ তিনি আরও বলেন, `পরে পাঁচজন সশস্ত্র ব্যক্তি জাহাজটি ছেড়ে দেয় এবং তাদের ছোট নৌকা দিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু ম্যাসনের ধাওয়ায় তারা শেষ পর্যন্ত আত্মসর্ম্পণ করে।’

তবে হামলাকারীরা কারা তা জানা যায়নি। যুক্তরাষ্ট্র তাদের ‘অজ্ঞাত সত্তা’ হিসেবে আখ্যায়িত করেছে। তবে আরও বলা হয়, ইয়েমেনের নিয়ন্ত্রিত এলাকা থেকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দুটি জাহাজের অবস্থানের দিকে নিক্ষেপ করা হয়েছে। ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ১০ নটিক্যাল মাইল দূরে পড়ে।

ট্যাংকারটি মরোক্কোর সাফি বন্দর থেকে যাত্রা করে এবং ২২ নভেম্বর সুয়েজ খালের মধ্য দিয়ে যায়। জোডিয়াক মেরিটাইম বলেছে, “আমাদের অগ্রাধিকার হচ্ছে জাহাজে থাকা আমাদের ২২ জন ক্রু’র নিরাপত্তা। তুর্কি-নেতৃত্বাধীন জাহাজটিতে রাশিয়ান, ভিয়েতনামী, বুলগেরিয়ান, ভারতীয়, জর্জিয়ান এবং ফিলিপিনো নাগরিকদের সমন্বয়ে একটি বহুজাতিক ক্রু রয়েছে। জাহাজটি ফসফরিক অ্যাসিডের একটি সম্পূর্ণ কার্গো বহন করছে।

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস গড়লেন ১১ বাঙালি যুবক, ২১ বছর পর বাংলাদেশের মাটিতে হারল অস্ট্রেলিয়া

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

তোলাবাজি, হুমকি, ব্ল্যাকমেলের অভিযোগে উত্তরপাড়ায় গ্রেফতার ইউটিউবার

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু