ইরানের হামলার ভয়‍! ব্রিটেনের সামরিক ঘাঁটি থেকে বোমারু বিমান সরিয়ে নিল আমেরিকা

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: ইরানের হামলার ভয়ে ব্রিটেনের রাজকীয় বিমান ঘাঁটি (আরএএফ) ফেয়ারফোর্ড থেকে এক ডজন বি-১ বোমারু বিমান সরিয়ে নিল মার্কিন যুক্তরাষ্ট্র। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলার ক্ষেত্রে  বোমারু বিমানগুলো ব্যবহার করছিল মার্কিন সেনাবাহিনী। যদিও আচমকা ফেযারফোর্ড বিমান ঘাঁটি থেকে বোমারু বিমান সরিয়ে নেওয়া নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি মার্কিন প্রতিরক্ষা দফতরের সদর কার্যালয় পেন্টাগনের মুখপাত্র।

গত ২৭ সেপ্টেম্বর লন্ডন পুলিশ ফেয়ারফোর্ড বিমান ঘাঁটির কাছে ‘সন্দেহজনক তিনটি গাড়ির’ উপস্থিতি জানিয়ে সতর্ক করে। পরে সন্ত্রাসী হামলার পরিকল্পনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। কিন্তু পরবর্তীতে তাদের জামিনে মুক্তি দেওয়া হয়। পরে ইরানি বংশোদ্ভূত ব্রিটিশ এক নাগরিককে গ্রেফতার করে পুলিশ। তাকেও জামিনে মুক্তি দেওয়া হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম গত বুধবার দাবি করেছিলেন, ‘ফেয়ারফোর্ড ঘাঁটিকে লক্ষ্য করে করা সম্ভাব্য হামলার ষড়যন্ত্রে ইরানের সম্পৃক্ততার নির্দিষ্ট প্রমাণ রয়েছে।’ যদিও ব্রিটিশ প্রধানমন্ত্রীর দাবি নস্যা‍ৎ করে দিয়েছে ইরান। শুধু তাই নয়, প্রতিবাদ জানাতে তেহরানে নিযুক্ত ব্রিটেনের রাষ্ট্রদূতকে তলবও করেছে। সন্ত্রাসী হামলায় জড়িতদের গ্রেফতারের পরেই হুঁশ উড়ে যায় মার্কিন সেনা কর্তাদের।

লন্ডনের উত্তরপশ্চিমে আরএএফের ফেয়ারফোর্ড বিমান ঘাঁটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ডজন খানেক বি-১ বোমারু বিমান মোতায়েন ছিল। এসব বিমান ইরানে আঘাত হানতে ব্যবহার করা হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতরের এক মুখপাত্র জানিয়েছেন, রাজনৈতিক সিদ্ধান্ত নয়, সামরিক সিদ্ধান্তে মার্কিন বিমানগুলো সরিয়ে নেওয়া হয়েছে।

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের