ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়াতে নারাজ আমেরিকা

Share:

নিজস্ব প্রতিনিধি : ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে যেতে নারাজ মার্কিন যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের তরফে এই কথা জানানো হয়েছে।

সম্প্রতি হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, ইরানকে কীভাবে জবাব দেওয়া হবে তা মার্কিন প্রেসি়ডেন্টই ঠিক করবেন। তবে এই মুহূর্তে নতুন করে কোনও যুদ্ধে যেতে চায় না মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যদিকে বাইডেন প্রশাসন মনে করছে, ইরানও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনই যুদ্ধে যেতে চাইছে না। তবে ভবিষ্যতে যে ইরানকে উপযুক্ত শিক্ষা দেওয়া হবে, সেকথা ফুটে উঠেছে পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিংয়ের কথায়। এই প্রসঙ্গে সাবরিনা জানান, মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে না গেলেও ইরানকে এর জবাব দেওয়া হবে।

গত রবিবার জর্ডনে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সেনা ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ড্রোন হামলায় তিন জন সেনার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৪০ জনেরও বেশি। এই ড্রোন হামলা প্রসঙ্গে মর্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছেন, মার্কিন সেনাবাহিনীর ওপর হামলা কোনওভাবেই সহ্য করা হবে না। ড্রোন হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাদের রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে ঠিক কীভাবে এই ব্যবস্থা নেওয়া হবে, সেবিষয়ে খোলসা করে কিছু জানায়নি বাইডেন প্রশাসন। এদিকে গোটা পরিস্থিতি নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন। এই প্রসঙ্গে তিনি জানান, মধ্য পাচ্যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ১৯৭৩ সালের পর থেকেই এই মধ্য প্রাচ্য এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে। তবে আগামীদিনে ইরানকে পর্যায়ক্রমে ড্রোন হামলার পাল্টা জবাব দেওয়া হবে।

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার জন্য বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি