খুনের অভিযোগে উগান্ডায় আটক ভারতীয় ধনকুবের পঙ্কজ ওসওয়ালের কন্যা

ভারতীয় বংশোদ্ভূত ধনকুবের পঙ্কজ ওসওয়ালের মেয়ে বসুন্ধরা ওসওয়ালকে গত বছর উগান্ডায় তিন সপ্তাহের জন্য আটক রাখা হয়েছিল। তাঁর বিরুদ্ধে বাবার প্রাক্তন কর্মচারীকে অপহরণ ও হত্যার মিথ্যা অভিযোগ উঠেছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় বংশোদ্ভূত ধনকুবের পঙ্কজ ওসওয়ালের মেয়ে বসুন্ধরা ওসওয়ালকে গত বছর উগান্ডায় তিন সপ্তাহের জন্য আটক রাখা হয়েছিল। তাঁর বিরুদ্ধে বাবার প্রাক্তন কর্মচারীকে অপহরণ ও হত্যার মিথ্যা অভিযোগ উঠেছিল। অবশ্য পরে তানজানিয়ায় ধনকুবের পঙ্কজ ওসওয়ালের প্রাক্তন কর্মচারীকে জীবিত অবস্থায় পাওয়া গিয়েছিল। তাই গত ১ অক্টোবর গ্রেফতার করা হলেও ২১ অক্টোবর জামিন পেয়ে যান বসুন্ধরা ওসওয়াল। জানা গিয়েছে, ২৬ বছর বয়সী বসুন্ধরা ওসওয়ালকে একটি উচ্চ-নিরাপত্তা কারাগারে রাখা হয়েছিল।

শুক্রবার সংবাদ সংস্থা পিটিআই-এর সঙ্গে কথা বলতে গিয়ে, বসুন্ধরা ওসওয়াল তাঁর কারাবাসের বিষয়টি প্রথমবার প্রকাশ্যে আনেন। “মানবাধিকারের চরম লঙ্ঘন” বলে অভিহিত করেন তিনি এটিকে। তাঁর অভিযোগ ছিল, বিনা অপরাধে তাঁকে আটক করা হয়েছিল। প্রায় ২০ দিন তিনি কারাগারে থেকেছেন। সেখানে তাঁকে খাবার, জল এমনকি শৌচাগারের প্রবেশাধিকারও দেওয়া হয়নি। অবশেষে খাবার, জল এবং মৌলিক চাহিদা পূরণের জন্য তাঁর বাবা-মাকে আইনজীবীদের মাধ্যমে পুলিশ অফিসারদের ঘুষ দিতে হয়েছিল। উগান্ডার পুলিশকে কোনও ওয়ারেন্ট ছাড়াই তাঁর অফিসে তল্লাশি চালান এবং আইনি প্রতিনিধিত্ব ছাড়াই তাঁকে বয়ান দিতে বাধ্য করেন। ১০ অক্টোবর মৃত কর্মীকে জীবিত অবস্থায় পাওয়া গেলেও তাঁকে পুলিশ হেফাজতে রাখা হয়েছিল।

বসুন্ধরা ওসওয়াল হলেন, ব্যবসায়ী পঙ্কজ এবং রাধিকা ওসওয়ালের কন্যা, যারা বহু বিলিয়ন ডলারের ওসওয়াল গ্রুপ গ্লোবালের মালিক। তাঁদের সুইজারল্যান্ডে একটি বিলাসবহুল বাড়ি রয়েছে। যার দাম প্রায় ২০০ কোটি। বাড়িটি ডিজাইন করেছিলেন বিখ্যাত ইন্টেরিয়র ডিজাইনার জেফ্রি উইলকস। বসুন্ধরা সুইজারল্যান্ডের একটি নামী বিশ্ববিদ্যালয় থেকে অর্থশাস্ত্রে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। এরপর ২০২০ সালে, তিনি PRO Industries-এর বোর্ডে যোগদান করেন, সংগঠনের প্রথম মহিলা প্রধান হিসেবে ইতিহাস গড়ে তোলেন। বর্তমানে বসুন্ধরা ওসওয়াল PRO Industries-এর নির্বাহী পরিচালক (অর্থ) হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি Axis Minerals-এর মহাপরিচালকও, যেটি গিনির বৃহত্তম বক্সাইট খনির প্রকল্পগুলির মধ্যে একটি, যেখানে ৮৮৪ মিলিয়ন টন বক্সাইট রয়েছে। তিনি পূর্ব আফ্রিকায় সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের জন্য পানীয় জলের সুবিধা এবং রাস্তা স্থাপন সহ সামাজিক উদ্যোগের নেতৃত্ব দিয়েছেন। তাঁর কাজের জন্যে তিনি একাধিক প্রশংসা পেয়েছেন, যার মধ্যে রয়েছে দ্য ইকোনমিক টাইমস কর্তৃক ইন্সপায়ারিং ওম্যান অফ দ্য ইয়ার এবং ২০২৩ সালে গ্লোবাল ইয়ুথ আইকন অ্যাওয়ার্ড। ২০২৩ সালে তিনি ফেমিনা ইন্ডিয়াতেও উপস্থিত ছিলেন।

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির