লাশের পাশে গুটিসুটি মেরে শুয়ে ছিল, ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কাকতালীয় বললেই চলে! ২৯ দিন ধরে ধ্বংসস্তূপের নিচে বন্দি। না পেয়েছে খাবার, না জল, তবুও মৃত্যুকে হার মানিয়ে জীবিত উদ্ধার হয়েছে পোষ্য কুকুর ‘বেইলি’। ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পের পর এই অবিশ্বাস্য ঘটনাই এখন গোটা বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দু। টানা ২৯ দিন কংক্রিটের ধ্বংসাবশেষের নিচে আটকে থেকেও তার বেঁচে ফেরা অনেকের কাছেই অলৌকিক বলে মনে হচ্ছে। 

সূত্রের খবর, গত সপ্তাহে উদ্ধার অভিযান চলাকালীন ধ্বংসস্তূপের ভেতর থেকে বেইলিকে খুঁজে পান উদ্ধারকারীরা। তারা জানান, কুকুরটি ধুলোমাখা অবস্থায় নিজের মালিকের মৃত মায়ের দেহের পাশেই গুটিসুটি মেরে পড়ে ছিল। সেই দৃশ্য দেখে উপস্থিত উদ্ধারকর্মীরাও আবেগাপ্লুত হয়ে পড়েন। তাদের কথায়, এমন পরিস্থিতিতে কোনও প্রাণীর এতদিন বেঁচে থাকা সত্যিই বিস্ময়কর। গত ২৪ জুন উত্তর ভেনেজুয়েলায় পরপর ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এই ভয়াবহ দুর্যোগে প্রায় পাঁচ হাজার মানুষের মৃত্যু হয়। অসংখ্য বাড়িঘর ধসে পড়ে এবং শত শত ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। বিশ্বব্যাংকের প্রাথমিক হিসাব অনুযায়ী, এই বিপর্যয়ে প্রায় ১৯.৬ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন: সাতসকালে নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে বাজি বিস্ফোরণ, আতঙ্কে কাঁপল গোটা এলাকা

উদ্ধারের পর বেইলিকে দ্রুত পশু চিকিৎসকদের তত্ত্বাবধানে নিয়ে যাওয়া হয়। পশুচিকিৎসক বলেন, ‘এটি সত্যিই এক অলৌকিক ঘটনা। এত কিছু সহ্য করার পরও বেইলি বেঁচে আছে, এটাই সবচেয়ে বড় বিস্ময়। চোখে কিছু আঘাত রয়েছে, তবে খুব শিগগিরই সে সুস্থ হয়ে উঠবে।’ উদ্ধারের মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, ধ্বংসস্তূপ থেকে বের করার পর দমকল কর্মীরা সঙ্গে সঙ্গে বেইলিকে জল খাওয়ান। পরে চিকিৎসাকর্মীরা জরুরি ভিত্তিতে স্যালাইন দিয়ে তার চিকিৎসা শুরু করেন।

‘কোনও বিক্ষোভকারীকে একা ছাড়া হবে না’, মধ্যরাতের বৈঠকের পর বার্তা প্রধান বিচারপতির

প্রচণ্ড গরম থেকে রামলালাকে স্বস্তি দিতে অযোধ্যায় মন্দিরের গর্ভগৃহে বসছে এসি

পুরুলিয়ায় মাদকচক্রের বিরুদ্ধে বড় সাফল্য, এসটিএফ ও জেলা পুলিশের প্রশংসা মুখ্যমন্ত্রীর

মেক্সিকোর প্রেসিডেন্টের বাসভবনের বন্দুকবাজের হামলায় নিহত ১, জখম ২

প্রতি সপ্তাহে অডিট বাধ্যতামূলক সরকারি হাসপাতালে, কড়া নির্দেশিকা স্বাস্থ্য দফতরের

শ্রীলঙ্কা টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা, প্রথমবার ডাক পেলেন এই ক্রিকেটার

সাতসকালে নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে বাজি বিস্ফোরণ, আতঙ্কে কাঁপল গোটা এলাকা

দিল্লিতে NDA-এর বৈঠকে উপস্থিত NCPI-এর ২০ সাংসদ

অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনমার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস

শক্তিশালী নিম্নচাপের প্রভাবে ভিজবে দক্ষিণবঙ্গ, কলকাতাসহ ৮ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

পাক অধিকৃত কাশ্মীরে ভয়াবহ ঘটনা, পাকিস্তানি সেনার নৃশংসতায় নিহত ৯

লাশের পাশে গুটিসুটি মেরে শুয়ে ছিল, ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার

‘সেই চিকিৎসকদের সতর্ক থাকতে হবে…’, অভিষেকের বিদেশযাত্রা নিয়ে কড়া বার্তা দিলীপের

গ্রামে ঢুকে একের পর এক বাড়িতে আগুন, তারপর নির্বিচারে গুলি! শিশুসহ নিহত ৩০