সাতসকালে নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে বাজি বিস্ফোরণ, আতঙ্কে কাঁপল গোটা এলাকা

Share:

নিজস্ব প্রতিনিধি: সাতসকালে বিস্ফোরণে কাঁপল নীলগঞ্জ। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল প্রায় ৬.৩০ নাগাদ উত্তর ২৪ পরগনার নীলগঞ্জ পুলিশ ফাঁড়ি চত্বরে রাখা উদ্ধার হওয়া বাজি ও বারুদে আচমকাই বিস্ফোরণ ঘটে। পরপর বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়। স্থানীয়দের অভিযোগ, দু’দিন আগে নীলগঞ্জের নারায়ণপুর এলাকা থেকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বাজি ও বারুদ উদ্ধার করেছিল পুলিশ। পরে সেগুলি নিষ্ক্রিয় না করেই পুলিশ ফাঁড়ি সংলগ্ন একটি গোডাউনে মজুত করে রাখা হয়। ঘটনাকে ঘিরে উদ্ধার হওয়া বিস্ফোরক সংরক্ষণের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার ভোরে হঠাৎ গোডাউনের ভেতর থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যেই একের পর এক বাজি ফাটতে শুরু করে এবং ঘন ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। অভিযোগ, যে ভবনের গোডাউনে বাজি ও বারুদ রাখা ছিল, তার ওপরের তলায় একটি পরিবার থাকত। বিস্ফোরণের তীব্রতা টের পেয়ে তারা দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেন।

আরও পড়ুন: ‘সেই চিকিৎসকদের সতর্ক থাকতে হবে…’, অভিষেকের বিদেশযাত্রা নিয়ে কড়া বার্তা দিলীপের

স্থানীয়দের আরও দাবি, গোডাউনের বাইরে একটি টিনের ড্রামে বারুদ রাখা ছিল। সেখান থেকেও আগুন ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কী কারণে এই বিস্ফোরণ ঘটল এবং উদ্ধার হওয়া বিপজ্জনক সামগ্রী নিরাপত্তা বিধি মেনে সংরক্ষণ করা হয়েছিল কি না, তা নিয়ে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা করছে পুলিশ।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর