ট্রাম্পের সমর্থনে প্রেসিডেন্ট পদপ্রার্থীর দৌড় থেকে সরে দাঁড়ালেন বিবেক রামস্বামী

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ সামনেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনের আগেই মার্কিন প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ালেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ব্যবসায়ী বিবেক রামাস্বামী । ২০২৪ সালের রিপাবলিকান প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম প্রতিদ্বন্দ্বিতায়  আইওয়ায় খারাপ পারফরম্যান্সের পরই রামাস্বামী নির্বাচন থেকে সরে দাঁড়ান ।

নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে রামাস্বামী জানান,’ রিপাবলিকান প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম প্রতিদ্বন্দ্বিতায় আমরা খারাপ ফলাফল করেছি। আমি মনে করি আমরা যা করতে চেয়েছিলাম সেটা আমরা করতে পারিনি। ‘সোমবার আইওয়ায় অনুষ্ঠিত ২০২৪ সালের প্রথম রিপাবলিকান প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প নিরঙ্কুশ বিজয় অর্জন করেন। পাশাপাশি রিপাবলিকান মনোনয়নের জন্য এগিয়ে থাকা হিসাবে তার অবস্থানকে দৃঢ় করেন।জানা গিয়েছে, আইওয়ায় নির্বাচনে  রামাস্বামী প্রায় ৭.৭% ভোট পেয়ে চতুর্থ স্থান অর্জন করেছিলেন।

৩৮ বছর বয়সী রামাস্বামী তার প্রতিদ্বন্দ্বী প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি অতীতে ট্রাম্পকে “একবিংশ শতাব্দীর সেরা রাষ্ট্রপতি” হিসাবে প্রশংসা করেছিলেন। রামাস্বামী তার প্রতিদ্বন্দ্বী ট্রাম্পকে সমর্থন করেছিলেন অপরাধের জন্য দোষী সাব্যস্ত হলেও তাকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। রামাস্বামী জানিয়েছেন,’ আমি ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছি। তিনি প্রেসিডেন্ট পদে আমার পূর্ণ সমর্থন পাবেন।‘

উল্লেখ্য, রামাস্বামী কেরালায় জন্মগ্রহন করেছেন। হার্ভার্ড-শিক্ষিত এই কোটিপতি তার ২০২১ সালের বেস্টসেলার বই “ওয়েক, ইনকর্পোরেটেড” এর মাধ্যমে ডানপন্থী মহলে খ্যাতি অর্জন করেছিলেন।

বিনা পেট্রোলে যাবে ৯০ কিলোমিটার, শিগগিরই বাজারে আসছে চমকপ্রদ গাড়ি

দ্বিতীয় দিনের প্রতিবাদের আগেই প্রতিরোধমূলক গ্রেফতার সিজেপি প্রধান অভিজিৎ দীপকে সহ ৩ নেতা

পুজোর ছুটি কাটুক ঐতিহ্যের আঙিনায়, ঘুরে আসতে পারেন নাড়াজোলে

ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, দুর্গাপুজোয় কেমন থাকবে কলকাতা-সহ গোটা বাংলার আবহাওয়া?

বিরিয়ানি থেকে মিষ্টি গজা, পুজোর পাঁচদিন শরীর ঠিক রাখতে কী কী খাবেন, রইল তালিকা

সৌদি আরবে বিমানবন্দরে ফের হামলা, মৃত অন্তত ১২

ভুলে যান স্যামসাং-এলজি, সস্তায় বাড়িতে নিয়ে আসুন এই সংস্থার স্মার্ট টিভি

আধুনিকতার ভিড়ে নজর কেড়ে চলেছে মহেশতলার মাঠঘর বারোয়ারি পুজো

পুজোর মুখে অগ্নিগর্ভ মণিপুর, সশস্ত্র হামলায় ২৪ ঘন্টায় নিহত ৯, পুড়ে ছাই ১৪ বাড়ি

দিল্লিতে ট্রেন ও মেট্রো বন্ধ নিয়ে দায়ের মামলা, রবিবার শুনানি সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে

ফের রিয়াধের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, তড়িঘড়ি সরানো হল কর্মীদের

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি