ওয়াশিংটন পোস্ট থেকে ছাঁটাই শশী থারুরের ছেলে ঈশান, কী কারণে চাকরি হারালেন?

Share:

আন্তর্জাতিক ডেস্ক : বড়সড় ছাঁটাই করা হল জেফ বেজোসের ওয়াশিংটন পোস্টে। মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত প্রভাবশালী সংবাদ মাধ্যম এটি। বুধবার সংস্থাটি মোট কর্মীর প্রায় এক তৃতীয়াংশকে ছাঁটাই করেছে। এর ফলে সমস্যার মুখে পড়েছে সংবাদ কক্ষটি। এই ছাঁটাই এর কারণে চাকরি চলে গিয়েছে কংগ্রেস নেতা শশী থারুরের ছেলে ঈশানের। ওয়াশিংটন পোস্টে তিনি কাজ করতেন।

জানা গিয়েছে, ওয়াশিংটন পোস্ট তাদের ক্রীড়া এবং আন্তর্জাতিক ব্যুরো বন্ধ করে দিয়েছে। এর ফলে চাকরি হারিয়েছেন প্রায় ৩০০ জনের বেশি সাংবাদিক। তার মধ্যে রয়েছেন শশী থারুরের ছেলে। ঈশান ওয়াশিংটন পোস্টে প্রবীণ আন্তর্জাতিক কলমিস্ট হিসেবে কাজ করতেন। টাকরি চলে যাওয়ায় সমস্যায় পড়েছেন তিনি। তিনি সংবাদপত্রে বছরের পর বছর ধরে কাজ করেছেন। হঠাৎ করে চাকরি হারানোর পর তিনি বলেছেন, সংবাদ কক্ষ এবং সাংবাদিকতার ক্ষেত্রে এটা অত্যন্ত দুঃখের দিন। নিজের এক্সপোষ্টে তিনি লিখেছেন, ওয়াশিংটন পোস্ট থেকে ছাঁটাই করা হয়েছে। বেশিরভাগ আন্তর্জাতিক কর্মী এবং আরও ভালো সহকর্মীদের ছাঁটাই হয়েছে।

যদিও ওয়াশিংটন পোস্ট এর পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি এই ছাঁটাই নিয়ে। জানা গিয়েছে দীর্ঘদিন ধরে ওয়াশিংটন পোস্টকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার জন্য কর্তৃপক্ষের ওপর চাপ আসছিল। এই উদ্যোগে সংবাদ কর্মীদের একাংশ বোজেসের উদ্দেশ্যে ও দৃষ্টিভঙ্গি নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন। বসন্ত পোষ্টের প্রাক্তন ফ্যাক্ট চেকার বলেছেন, বজোস ওয়াশিংটন পোস্ট কে বাঁচাতে চাইছেন না। ডোনাল্ড ট্রাম্পের হাত থেকে বাঁচতে চাইছেন। বেজোস ও প্রশাসনের সঙ্গে অ্যামাজনের সম্পর্ক জটিল।

সূত্রের খবর, বুধবার সকালে ওয়াশিংটন পোস্টের কর্মীদের জানানো হয়েছে বাড়িতে থাকার কথা। ইমেলের মাধ্যমে কাকে কাকে ছাটাই করা হয়েছে তার তালিকা দেওয়া হয়েছে। সব সংবাদ বিভাগেই বড় আকারের কর্মী ছাঁটাই করা হয়েছে। জানা গিয়েছে আন্তর্জাতিক সংবাদ কভারেজ এর পরিমাণও অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। ছাঁটাইয়েথ পর কর্মীদের মধ্যে খুব ও হতাশা ছড়িয়ে পড়েছে। কেউ কেউ এই ঘটনাকে ভয়াবহ বলে অভিহিত করেছেন।

আমেরিকায় চাকরি হারিয়ে বিপাকে ভারতীয় প্রযুক্তিবিদ, ছেলের মনোবল বাড়ালেন বাবা

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

বারুইপুরে বিজেপি কর্মী খুনে পাকড়াও পদ্ম শিবির থেকে সাসপেন্ড হওয়া নেতা

দ্বিতীয় টেস্ট (প্রথম ইনিংস): শ্রীলঙ্কা ৩৫/৩ (তৃতীয় দিন) পিছিয়ে ৪৬৭ রানে

সাড়ে ৩ ঘণ্টায় ৩৪০০ বার চুমু! ভাইরাল হতে গিয়ে শেষমেশ গুনতে হল মোটা টাকার জরিমানা

চিনি-তেলের দামবৃদ্ধিতে নড়েচড়ে বসল প্রশাসন, মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরই বাজারে হানা ইবির

মর্মান্তিক! মাকে খুন করে রান্নাঘরের মেঝের নিচে দেহ পুঁতে দিল ছেলে

নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির বিরাম নেই, মঙ্গলবারও ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

‘আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল ইরান’, নির্বাচনের আগে বিস্ফোরক নেতানিয়াহু

 ট্রাম্প পুত্র ব্যারনের মাথার দাম ৯৫ কোটি টাকা ঘোষণা করল ইরান

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

‘কাদায় পড়ে গেলে পড়াশোনা করব কীভাবে?’ রাস্তার দাবিতে জেলাশাসকের দরবারে খুদে পড়ুয়ারা

Airtel-এ বাম্পার অফার! মাত্র ৩৯৯ টাকায় প্রতিদিন মিলবে ২.৫ GB ডেটা

সেপ্টেম্বরে বিরল ত্রিরাজযোগ, কপাল খুলবে এই ৪ রাশির, সঙ্গে বিপুল ধনলাভের সম্ভবনা