এই মুহূর্তে

‘কবে শেষ হবে যুদ্ধ সেই সিদ্ধান্ত নেব আমরা’, ট্রাম্পের মন্তব্যের পরেই কড়া জবাব ইরানের

আন্তর্জাতিক ডেস্ক:  ইরানের সঙ্গে খুব শীঘ্রই শেষ হবে যুদ্ধ এই বার্তাই দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর বার্তার পরেই এবার যুদ্ধে ইতি নিয়ে পাল্টা হুঙ্কার দিল ইরান। ইরানের IRGC বাহিনী মঙ্গলবার স্পষ্ট জানিয়েছে যে তারা যুদ্ধের শেষ নির্ধারণ করবে। ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায়, ইরানের মোজতবা বাহিনী  কড়া জবাব দিয়েছে। 

একটি বিবৃতিতে IRGC জানিয়েছে, “এটা আমরা যারা যুদ্ধের শেষ নির্ধারণ করব। এলাকার সমীকরণ এবং ভবিষ্যৎ অবস্থা এখন আমাদের সশস্ত্র বাহিনীর হাতে ৷ আমেরিকার বাহিনী যুদ্ধের শেষ করবে না ৷” ইরানের রেভলিউশনারি গার্ড স্পষ্ট করে জানিয়ে দিয়েছে আমেরিকা এবং ইজরায়েলের লক্ষ্যবস্তু নিশানা করে প্রত্যাঘাত কবে থামানো হবে, সেই সিদ্ধান্ত ট্রাম্প নয় নেবে তারাই। 

আরও পড়ুন: কবে শেষ হবে ইরানের সঙ্গে যুদ্ধ, জানিয়ে দিলেন ট্রাম্প

ইরানে আমেরিকা ও ইজরায়েলের অতর্কিত হামলায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা এক হাজার ৭০০ ছাড়িয়েছে। আহত হয়েছে হাজারের বেশি। এমন পরিস্থিতির মধ্যে যুদ্ধ অবসান নিয়ে তথ্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট । ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলার পরেই জানিয়েছেন, ‘খুব শীঘ্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হতে চলেছে।’ ট্রাম্প আরও বলেছেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাত নিরসনে পুতিন ‘সহায়তা করতে’ ইচ্ছুক। ঠিক এই মন্তব্যের পরেই জবাব দেওয়া হয়েছে ইরানের পক্ষ থেকে। ইরান বুঝিয়ে দিয়েছে ইজরায়েল বা আমারিকা চাইলেই তাদের ইচ্ছা মতো সবটা হবে না। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইজরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হাইপারসোনিক মিসাইল হামলা ইরানের

টানা ৬ দিন ধরে চলল গণনা, নেপালে ১২৫ আসনে জয়ী বলেন্দ্র শাহের দল

বাহরাইনে মার্কিন সেনাদের হোটেলে ড্রোন হামলা ইরানের, ব্যপক ক্ষতির আশঙ্কা

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু!

অতর্কিত হামলায় ইজরায়েলের অর্থমন্ত্রীর ছেলের হৃদপিণ্ড ছিন্নভিন্ন করল হিজবুল্লাহ জঙ্গিরা

কবে শেষ হবে ইরানের সঙ্গে যুদ্ধ, জানিয়ে দিলেন ট্রাম্প

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ