আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চিনে অজানা নিউমোনিয়া নিয়ে মুখ খুলল WHO

Courtesy: Google

আন্তর্জাতিক ডেক্সঃ করোনার প্রকোপ থামতে না থামতেই এবার চিনে দেখা দিয়েছে অজানা নিউমোনিয়া। নিউমোনিয়ার মূল শিকার হচ্ছে শিশুরা, আর তাতেই বাড়ছে উদ্বেগ।পাশাপাশি  হাসপাতালে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তদের সংখ্যা। তাই পরিস্থিতি সামাল দিতেই চিনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এবং বেইজিং চিলড্রেনস হসপিটালের সঙ্গে এক টেলি কনফারেন্সের আয়োজন হয়। শুধু তাই নয় চিনের এই নিউমোনিয়ার দিকে নজর রেখেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ।  

 WHO একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘চিনের তরফে জানানো হয়েছে, বেজিং এবং লিয়াওনিংয়ে কোনও অস্বাভাবিক বা অভিনব প্যাথোজেন সনাক্ত করা যায়নি। বরং পরিচিত ভাইরাসেই শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। এমনকী শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে মাত্রাতিরিক্ত রোগী ভর্তি হওয়ার বিষয়টিও অস্বীকার করা হয়েছে চিনের তরফে।’ প্রসঙ্গত চলতি বছরের অক্টোবরের মাঝামাঝি সময় থেকে  স্কুল পড়ুয়াদের মধ্যে ছড়িয়ে পড়ে এক রহস্যজনক রোগ।

পাশাপাশি উত্তর চিনে শিশুদের মধ্যে শ্বাসকষ্টজনিত রোগের প্রকোপ বাড়তে দেখা যায়। আর পরিস্থিতি  এতটাই ভয়ানক হয়েছিল  যে, বেজিং এবং লিয়াওনিং প্রদেশের একাধিক স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। আর এতেই রহস্য আরও বেড়েছে। এই   অজানা রোগে আক্রান্তদের জ্বর হচ্ছে, সংক্রমণ দেখা দিচ্ছে ফুসফুসে, শ্বাসকষ্টও হচ্ছে। তবে মূলত শিশুরাই আক্রান্ত হচ্ছে এই রোগে। প্রাপ্তবয়স্কদের মধ্যে এখনও এই রোগটি ছড়ায়নি। তবে WHO তরফে জানান হয়েছে,বিগত বেশ কয়েক বছরের চেয়ে ২০২৩ সালে  চিনে ইনফ্লুয়েঞ্জার মতো রোগ কয়েক গুণ বেড়ে গিয়েছে। আর তাতেই চিনকে নিয়ে বাড়ছে উদ্বেগ।

Published by:

Share Link:

More Releted News:

বন্ধ হচ্ছে ইরান যুদ্ধ! দেড় ঘন্টা ধরে ফোনে কথা ট্রাম্প-পুতিনের

‘আপনি আমার মায়ের ক্রাশ ছিলেন’, রাজা চার্লসকে ‘গোপন তথ্য’ জানালেন ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার মধ্যপ্রাচ্যের মেঘ চুরির অভিযোগ

২৫০ বছরের প্রথা ভেঙে এবার মার্কিন পাসপোর্টে ট্রাম্পের ছবি

তেল রফতানিতে চরম ধাক্কা, OPEC-ছেড়ে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরশাহি

মেঝেয় অর্ধনগ্ন অবস্থায় পড়ে ৫৩ দুধের শিশু, ডে কেয়ারের ভাইরাল ভিডিয়োয় স্তম্ভিত বিশ্ব

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ