চলতি সপ্তাহে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ, ঘোষণা শ্রীলঙ্কার রাষ্ট্রপতির

বিক্ষোভের মুখে সোমবারই প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়েছেন মাহিন্দা রাজাপক্ষে।

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: বিক্ষোভের আগুনে জ্বলছে আর্থিক সঙ্কটে জর্জরিত শ্রীলঙ্কা। বিক্ষোভের মুখে সোমবারই প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়েছেন মাহিন্দা রাজাপক্ষে। কিন্তু তাতে বিক্ষোভের আগুন নেভেনি। বরং সরকার বিরোধী আন্দোলন আরও হিংসাত্মক হয়ে উঠেছে। পরিস্থিতি সামলাতে বুধবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে। দেশবাসীকে শান্তি বজায় রাখার আর্জি জানানোর পাশাপাশি ঘোষণা করেছেন, চলতি সপ্তাহেই নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ করা হবে। নতুন প্রধানমন্ত্রী ও তাঁর নেতৃত্বাধীন মন্ত্রিসভা দেশবাসীকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে পারবে বলেও আশাপ্রকাশ করেছেন তিনি। যদিও রাষ্ট্রপতির ভাষণের পরেও আন্দোলন বন্ধ রাখার কোনও ইঙ্গিত দেননি বিক্ষোভকারীরা।

গত কয়েক মাস ধরে আর্থিক সঙ্কটে জর্জরিত শ্রীলঙ্কায় কার্যত গণবিদ্রোহ শুরু হয়েছে। দেশকে দেউলিয়া করার জন্য দ্বীপরাষ্ট্রের বাসিন্দারা মূলত বিদায়ী প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে ও তাঁর পরিবারকেই কাঠগড়ায় তুলেছেন। জন আন্দোলনের জেরে থমকে অচল হয়ে পড়েছে লঙ্কাপুরী। গত সোমবার থেকে পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। সরকার ও বিরোধী দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে শাসকদলের এক সাংসদসহ আটজন প্রাণ হারিয়েছেন। বিক্ষোভকারীরা প্রাক্তন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের বাড়ি সহ একাধিক সাংসদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন। আন্দোলন ঠেকাতে দেশজুড়ে কার্ফুর মেয়াদ বাড়ানো হয়েছে। কিন্তু তাতে আন্দোলনকারীদের রোখা যাচ্ছে না।

এদিন রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে হিংসাত্মক আন্দোলন ছেড়ে শান্ত থাকার জন্য দেশের সাধারণ মানুষকে আর্জি জানিয়ে রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে বলেছেন, ‘চলতি সপ্তাহেই নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ দেওয়া হবে। নতুন যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দেশবাসীর আস্থা অর্জন করবেন বলে বিশ্বাস করছি। সংবিধান সংশোধন করে সংসদের হাতে অতিরিক্ত ক্ষমতাও দেওয়া হবে।’

ইস্তফা দিলেন চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান, ভাঙনের মুখে দমদম পুরবোর্ড!

‘পুষ্পা’ জাহাঙ্গিরের মুক্তির দাবি জানাতে গিয়ে আধা সেনার তাড়া, পুকুরে ঝাঁপিয়ে রক্ষা বিক্ষোভকারীদের

গয়েশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মহিলার, শোকের ছায়া আনন্দপল্লীতে

‘১৫ বছরে উন্নয়নের কাজ হয়নি’, মমতাকে নিশানা ‘দিদি নং ১’ রচনার

তর্জন-গর্জনই সার, বাংলো খালির জন্য ৩০ দিন সময় চাইলেন রাবড়ি দেবী

মহা বিপদে শওকত, ভাঙড় বিস্ফোরণ মামলায় NIA-র চার্জশিটে নাম দাপুটে নেতার

‘পাহাড়ে বন্ধ চা বাগান খোলাকে অগ্রাধিকার দেওয়া হবে’ ঘোষণা শুভেন্দুর

দিল্লির জন্য অশনিসঙ্কেত, বাংলাদেশের মাটিতে চিনকে বিশাল সুবিধা দিল তারেক সরকার

কলকাতা-সহ দক্ষিণের ৭ জেলায় ধেয়ে আসছে প্রবল বৃষ্টি, জারি লাল সতর্কতা

১ জুলাই থেকে ১২৫ দিনের কাজ শুরু পাহাড়ে, ঘোষণা শুভেন্দুর

মঙ্গলবার দুপুরে পড়িমড়ি করে হাইকোর্টে হাজির মমতা, হঠাৎ কী ঘটল?

জলে ডুবে শিশুমৃত্যু, শোকাহত পরিবারের পাশে মন্ত্রী রাজেশ মাহাতো

প্রকাশ্য দিবালোকে কুপিয়ে খুন, শিহরে ওঠার মতো ঘটনা মৌড়িগ্রাম স্টেশনে

তৃণমূলের প্রাক্তন বিধায়কের বাড়িতে লুটপাটের অভিযোগ, ৪ নেতাকে শোকজ বিজেপির