ফিরবে কি স্বাভাবিক যৌনতা? প্রশ্ন ইউক্রেনের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিশ্বের ইতিহাসে বিষাদময় এক অধ্যায়। বহু মানুষ মারা গিয়েছেন। বহু মানুষ আহত হয়েছেন।এই যুদ্ধে এমন অনেক যোদ্ধারা ছিল যারা স্বল্পবয়সী।ফলে শারীরিক মানসিক দিক থেকে বিপর্যস্ত হয়েছে তাঁরা। যৌনজীবনেও বিপর্যয় ঘটেছে তাঁদের। তাই আহত যোদ্ধাদের যৌনজীবন ফেরাতে উদ্যোগ নিয়েছে ইউক্রেনের রিসেক্স নামক এক সংস্থা।

‘রিসেক্স’ প্রকল্পের অন্যতম প্রতিষ্ঠাতা ইভোনা কস্টিনা। ২০১৮ সালে প্রথম এই প্রকল্প গ্রহণ করা হয়। মার্কিন সেনারা যখন যুদ্ধের পর এই সমস্যায় পড়ে তখন এই প্রকল্প পরিকল্পনা করা হয়। নারী বা পুরুষ যাঁদেরই যৌনতা–সংক্রান্ত বিশেষ সহায়তা প্রয়োজন তাঁদের সহায়তা দিতে প্রস্তুত ইভোনা।

রিসেক্স প্রায় ছয় হাজার পুস্তিকা মুদ্রণ করে। ইউক্রেনের চারপাশে চিকিৎসাকেন্দ্র, অভিজ্ঞ সৈনিক ও তাঁদের পরিবারের কাছে পাঠায়। এ ছাড়া এই পুস্তিকাগুলো অনলাইনেও সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এ ছাড়া এই দাতব্য সংস্থা ভিডিও, গ্রাফিকস, একটি হেল্পলাইনসহ সোশ্যাল মিডিয়ায়ও প্রচার করেছে। সংস্থাটি প্রচারে স্বমেহন থেকে শুরু করে সেক্স টয়, এমনকি মৌলিক জীববিজ্ঞান পর্যন্ত সবকিছুই রেখেছে।  সঙ্গী বা সঙ্গিনীদের তাঁদের অভিজ্ঞতা ও শরীরের সঙ্গে মানানসই নির্দিষ্ট পরামর্শ দেওয়া হয়।  

রিসেক্স প্রকল্পের প্রতিষ্ঠাতা ক্যাটেরিনা বলেন, ‘আপনি কীভাবে নিজেকে গ্রহণ করতে পারেন, কীভাবে নিজেকে ভালোবাসতে পারেন এবং যুদ্ধে আহত হওয়ার পরে যৌনতা ও সম্পর্কের মাধ্যমে ঘনিষ্ঠতার সঙ্গে কীভাবে নিজের ও সঙ্গীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে পারেন—এসব নিয়েই এ প্রকল্প।’ রিসেক্স প্রকল্পে যোগ দিয়ে আহত এক যোদ্ধা হিলিব স্ট্রাইজকো ইতিবাচক কথা বলেছেন।

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?