৫, ৯০০ কোটি টাকা আবর্জনায় ফেলে দিলেন প্রেমিকা, হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন প্রেমিক

ওই ব্যাগে ছিল অমুল্য রতন, ৮,০০০ বিটকয়েন। যার মূল্য প্রায় ৫, ৯০০ কোটি টাকা। যেটি আবর্জনার স্তূপে এখন ঢাকা পড়ে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! ভুলবশত মানুষের কতটা ভয়ানক ক্ষতি হতে পারে! প্রমাণ দেবে আজকের এই প্রতিবেদন। কারণ প্রাক্তন প্রেমিকার একটি ভুল কাজের জন্যেই সারা জীবন ধরে মাশুল গুনতে হচ্ছে এক প্রেমিককে। ঘটনাটি ঘটেছে, ব্রিটেনের ওয়েলসে। জানা গিয়েছে, একদিন ঘর পরিষ্কার করতে গিয়ে জেমস নামক এক যুবকের প্রেমিকা ভুলবশত একটি ব্যাগ ফেলে দেন আবর্জনায়। যদিও অপ্রয়োজনীয় ভেবেই ব্যাগটি আবর্জনায় ছুঁড়ে ফেলে দিয়েছিলেন তাঁর প্রেমিকা। আর তা নিয়েই যত গণ্ডগোল। কারণ ওই ব্যাগে ছিল অমুল্য রতন, ৮,০০০ বিটকয়েন। যার মূল্য প্রায় ৫, ৯০০ কোটি টাকা। যেটি আবর্জনার স্তূপে এখন ঢাকা পড়ে গিয়েছে।

শত খোঁজার পরেও ব্যাগটি খুঁজে পাননি তিনি। যার জন্যে আজীবন তাঁকে মাশুল গুনতে হবে। এ প্রসঙ্গে, জেমসের প্রাক্তন বান্ধবী হালফিনা এডি-ইভান্স জানান, একদিন ঘর পরিষ্কার করার সময় ঘটনাটি ঘটেছিল। জেমস আমাকে একটি ব্যাগভর্তি আবর্জনা ফেলতে বলেছিলেন। আমি জানতাম না এটা কি ছিল। আমি না জেনেই ব্যাগটি আবর্জনা মনে করে ফেলে দিয়েছি। তাই জেমসের ক্ষতির জন্য আমি দায়ী নই।’ জেমস এখন সেই রত্নভর্তি ব্যাগটি ঘুরে ঘুরে খুঁজে বেড়াচ্ছে। এমনকী তিনি নিউপোর্ট শহরের আবর্জনার স্তূপেও পৌঁছে গিয়েছেন। যেখানে ১ লাখ টন আবর্জনা রয়েছে। সেই আবর্জনার নিচেই চাপা পড়ে রয়েছে জেমসের রত্নভর্তি ব্যাগটি। তবে গুপ্তধন খুঁজে পাওয়া অসম্ভব মনে হলেও জেমস হাল ছাড়েননি। এখন জেমস নিউপোর্ট সিটি কাউন্সিলের বিরুদ্ধে ৪, ৯০০ কোটি টাকার একটি মামলা করেছেন ঠুকেছে।

তিনি জানিয়েছে, ব্যাগটি খুঁজতে প্রশাসন তাঁকে বাঁধা দিচ্ছে। তাঁকে আবর্জনার স্তূপে পৌঁছতে দিচ্ছে না। জেমস জানিয়েছেন, প্রতিদিন এই গুপ্তধনের মূল্য বাড়ছে। তাই তাঁকে এটি খুঁজে পেতেই হবে। ওদিকে এই বিষয়ে নিউপোর্ট সিটি কাউন্সিল জানিয়েছেন, এখন আবর্জনার স্তূপ ঘাটলে পরিবেশের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অবশেষে ডিসেম্বরে এই মামলার আইনি শুনানি হবে। সুতরাং জেমস কি তাঁর ‘গুপ্তধন’ খুঁজে পাবে, নাকি তাঁর গুপ্তধন চিরকাল ধুলোয় চাপা পড়ে থাকবে? এর উত্তর সময় বলবে।

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা