চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিমানবন্দরে আচমকাই নগ্ন হয়ে রেস্তোরাঁ ম্যানেজারকে কামড়ে দিলেন সামান্থা

আন্তর্জাতিক ডেস্ক: ১৪ মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের ডালাস ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দর হঠাৎ শিরোনামে। সৌজন্যে এক মহিলা। তিনি বিমানবন্দরে নগ্ন হয়ে বেশ কয়েকজনের উপর আক্রমণ চালান। স্বভাবতই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামান্থা পালমা নামে ওই মহিলা আসলে মানসিক রোগী। সেই কারণেই তিনি কমপক্ষে দু’জনকে পেন্সিল দিয়ে ছুরির মতো আঘাত করেন। এক রেস্তোরাঁর ম্যানেজারকে তাঁকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে সামান্থা কামড়ে দেন।

টিএমজেড নামে এক সংবাদ সংস্থা তাদের প্রতিবেদনে জানিয়েছে, রেস্তোরাঁ ম্যানেজার পালমাকে বাধা দিতে গেলে তিনি পেন্সিলের সূঁচালো শিস দিয়ে ম্যানেজারের মাথায় এবং মুখে আঘাত করেন। তারপর তাঁর হাতে কামড়ে দেন। পুরো ঘটনাটি কেউ একজন রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেটি।

ভিডিওতে মহিলাকে বিমানবন্দরের প্লাজমা স্ক্রিন ভাঙতে দেখা যায়। উপস্থিত মানুষ জনের দিকে জল ছুঁড়ে মারতে এবং নগ্ন হয়ে বিমানবন্দরে দৌড়াতেও দেখা যায়। একজন যাত্রী সামান্থাকে নগ্ন দেখে নিজের কোটটি তাঁর দিকে এগিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তাতেও ফল হয়নি। উল্টে নগ্ন হয়েছে সামান্থা তাঁকে অশ্লীল ভাষায় গালি গালাজ করেন। খবর পেয়ে পুলিশ এসে মহিলাকে টার্মিনাল ডি-এর গেট ডি-১-এ এমার্জেন্সি গেটের আড়ালে লুকিয়ে পড়েন।

শেষ পর্যন্ত অবশ্য পুলিশ পালমা সামান্থাকে আটক করে। সামান্থা নিজেকে এরিয়েল এবং পোকাহোন্টাসের মতো ডিজনি রাজকুমারী হিসাবে পরিচয় দেন। পুলিশকে তিনি এও জানান যে তিনি একটি বনে থাকতেন। সেখানে ফুলেদের সঙ্গে থাকতে চেয়েছিলেন সামান্থা।

পালমার বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করে গুরুতর আক্রমণের অভিযোগ আনা হয়েছিল। পুলিশ হেফাজতে পালমা স্বীকার করেন যে তিনি সেদিন নিজের ওষুধ খাননি।

Published by:

Share Link:

More Releted News:

সান ফ্রান্সিসকোতে বিপাকে এয়ার ইন্ডিয়ার পাইলট, ব্যাগ থেকে যা উদ্ধার হল….

পিছনে থাকা নতুন শত্রুদের সন্ধানে ইজরায়েল, শীর্ষে পাকিস্তান-তুরস্ক

Ai কাড়ছে চাকরি! প্রতিটা মানুষকে ভাতা দেওয়া উচিত সরকারের, দাবি মাস্কের

যুদ্ধজাহাজে খাদ্য সংকট! পেট ভরে খাবার মিলছে না মার্কিন সেনাদের

‘শান্তিচুক্তি হলে সই করতে নিজেই যাব পাকিস্তান’, বড় দাবি ট্রাম্পের

ইউরেনিয়াম হস্তান্তর করতে রাজি ইরান! বিরাট দাবি ট্রাম্পের, শান্তি চুক্তি নিয়েও বড় বার্তা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ