সাঙ্ঘাতিক ঘটনা, যুদ্ধকবলিত সুদানে গণধর্ষণের শিকার নারীরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক : গণধর্ষণ ও নির্যাতনের যন্ত্রণা সহ্য করতে না পেরে সুদানে আত্মহত্যার পথ নিচ্ছেন একের পর এক নারী। দেশটির মধ্যাঞ্চলীয় রাজ্য জেজিরায় বেশ কয়েকজন নারী আত্মহত্যা করেছেন। মানবাধিকার সংগঠন ও অধিকারকর্মীরা জানিয়েছেন, এই নারীরা ধর্ষণের শিকার হয়েছিলেন। অভিযোগ উঠেছে এই অপরাধের সঙ্গে জড়িয়ে আছে দেশটির দেশটির আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) যোদ্ধারা।

স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভ ফর উইমেন ইন দ্য হর্ন অব আফ্রিকার (সিহা) প্রধান হালা আল-কারিব জানিয়েছেন, এলাকাটিতে প্রতিশোধমূলক কর্মকাণ্ড চালাচ্ছে আরএসএফ। তারাঁ রীতিমত লুটপাট চালাচ্ছে। বেসামরিক নাগরিকদের হত্যা করছে। নারী ও শিশুদের ধর্ষণ করেছে। গণহত্যাসহ নৃশংস অপরাধ করেই চলেছে আরএসএফ।

এদিকে এই অভিযোগ নাকচ করেছে আরএসএফ। তাঁরা জানিয়েছে, এই অভিযোগ সত্য নয়। এই অভিযোগ তথ্য-প্রমাণভিত্তিক নয়।

গত সপ্তাহে জাতিসংঘ জানিয়েছিল,আরএসএফ জেজিরায় গণহত্যা সহ নৃশংস অপরাধ করেছে। আরএসএফের যোদ্ধাদের দ্বারা যৌন সহিংসতার ঘটনাও বেড়েছে। জেজিরায় গত সপ্তাহে অন্তত তিনজন নারীর আত্মহত্যার তথ্য নিশ্চিত করেছে সংস্থাটি। তাঁদের মধ্যে দুজন আল সেরিহা গ্রামের, অন্যজন রুফা শহরের বাসিন্দা ছিলেন।

অন্যদিকে সিহা আল সেরিহা গ্রামে আত্মহত্যা করেছেন, এমন এক নারীর বোনের সঙ্গে কথা বলেছেন। মৃতার বোন জানিয়েছেন আরএসএফের যোদ্ধারা তাঁর বোনকে বাবা ও ভাইয়ের সামনে ধর্ষণ করেছেন। পরে বাবা ও ভাইকে হত্যা করেন তাঁরা। শারীরিক ও মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে তাঁর বোনও আত্মহত্যা করেন।

সিহা প্রধান বলেন, সম্প্রতি ৫০টি বা তার চেয়ে বেশি গ্রামে হামলা হয়েছে। এর মধ্যে এই মুহূর্তে মাত্র দুটি এলাকায় আত্মহত্যার ঘটনা ঘটার প্রমাণ পাওয়া গেছে। যেসব এলাকায় হামলা হয়েছে, তার অনেকটিতে মুঠোফোন যোগাযোগ বন্ধ। ফলে যোগাযোগ ঠিক হলে এই সংখ্যা আরও বাড়তে পারে।

একটি মানবাধিকার সংগঠন তথ্য মতে, সুদানের ছয়জন নারীর সঙ্গে তাদেঁর যোগাযোগ আছে। যৌন নিপীড়নের শিকার হতে পারেন, এমন আশঙ্কায় তাঁরা আত্মহত্যা করার কথা ভাবছেন।

উল্লেখ্য, সুদানে চলমান গৃহযুদ্ধে হাজারো মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ১ কোটি ১০ লক্ষেরও বেশি মানুষ। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির প্রধান সিন্ডি ম্যাককেইন সম্প্রতি পোর্ট সুদান সফর করেছেন।তিনি বিবিসিকে জানান, যদি যুদ্ধবিরতি না হয়, তাহলে সুদানে বিশ্বের সর্ববৃহৎ মানবিক সংকট দেখা দিতে পারে। দেশটিতে লক্ষ লক্ষ মানুষ অনাহারে মারা যেতে পারে।

‘অনুপ্রবেশকারীদের বাঁচাতেই এসআইআরের বিরোধিতা করছেন রাহুল’, তোপ অমিতের

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

শনি-সহ ৪ গ্রহের উল্টো চাল! ৩ রাশির জাতকদের হাতে আসবে অজস্র টাকা

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

Jio-র সস্তা রিচার্জ, ১২৩ টাকায় মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

‘ছারপোকা-আরশোলাদের থেকে সাবধান থাকতে হবে,’ সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার

‘লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ, কেউ সেটা বদলাতে পারবে না,’ বেজিং-কে জবাব নয়াদিল্লির

পুজোর মুখে দারুণ খবর! রাজ্যের এই রুটে চালু হল নতুন ৫ টি সরকারি বাস