আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মেয়াদ শেষের আগে আচমকাই ইস্তফা বিশ্ব ব্যাঙ্ক প্রেসিডেন্টের

নিজস্ব প্রতিনিধি: মেয়াদ শেষ হওয়ার এক বছর বাকি থাকতে আচমকাই ইস্তফা দিলেন বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট ডেভিড মালপাস। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে পদত্যাগের ঘোষণা করে তিনি লিখেছেন, ‘আগামী জিন মাসের শেষের দিকে বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্টের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি।ব অনেক চিন্তার পরে আমি নতুন কোনো চ্যালেঞ্জ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ কী কারণে মেয়াদ শেষের এক বছর আগে সরে দাঁড়াচ্ছেন তা নিয়ে কোনও ব্যাখ্যা দেননি বিশ্ব ব্যাঙ্কের পদত্যাগী শীর্ষ কর্তা।

২০১৯ সালের এপ্রিলে বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির অন্যতম গুরুত্ব নেতা ও ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ডেভিড মালপাস। আমেরিকার অর্থ মন্ত্রকের অন্যতম আধিকারিকের দায়িত্ব সামলানোর অভিজ্ঞতাসম্পন্ন মালপাসকে বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করেছিলেন ত‍ৎকালীন মার্কিন প্রেসিডেন্ট। যেহেতু পাঁচ বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন তিনি তাই আগামী বছরের এপ্রিল পর্যন্ত তাঁর মেয়াদ ছিল।

সূত্রের খবর, জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্টের মনোভাবে খুশি ছিলেন অধিকাংশ দেশের জলবায়ু পরিবর্তন আন্দোলনের কর্মীরা। বর্তমানে যে পদ্ধতিতে জলবায়ু পরিবর্তন ও অন্যান্য চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ব ব্যাঙ্ক ঋণ দেয় তার পরিবর্তন চেয়েছিলেন মালপাস। বৈশ্বিক উষ্ণায়ন (গ্লোবাল ওয়ার্মিং) নিয়েও বিজ্ঞানীদের সঙ্গে মতবিরোধে জড়িয়েছিলেন। তাছাড়া বিশ্বজুড়ে যে আর্থিক মন্দা শুরু হয়েছে তা কাটাতে কোনও কার্যকরী পদক্ষেপ না করার জন্য সমালোচনার মুখে পড়েছিলেন মালপাস।

 

Published by:

Share Link:

More Releted News:

বন্ধ হচ্ছে ইরান যুদ্ধ! দেড় ঘন্টা ধরে ফোনে কথা ট্রাম্প-পুতিনের

সন্ধ্যা নামতেই এক ধাক্কায় ৯,৭০০ টাকা কমল রুপোর দাম, সস্তা সোনাও

‘আপনি আমার মায়ের ক্রাশ ছিলেন’, রাজা চার্লসকে ‘গোপন তথ্য’ জানালেন ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার মধ্যপ্রাচ্যের মেঘ চুরির অভিযোগ

২৫০ বছরের প্রথা ভেঙে এবার মার্কিন পাসপোর্টে ট্রাম্পের ছবি

৫ মাস রিচার্জের দরকার নেই, BSNL-এর এই সস্তা প্ল্যান জানলে অবাক হবেন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ