লাল ফৌজকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ শি”র

Share:

আন্তর্জাতিক ডেস্ক : সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। তাইওয়ানের চারপাশে সামরিক মহড়ার পর এবার সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বললেন শি জিনপিং। এই নিয়ে প্রেসিডেন্ট শি জিনপিং জানান, সামরিক বাহিনীকে বিস্তৃতভাবে প্রশিক্ষণ ও যুদ্ধের প্রস্তুতি জোরদার করা উচিত।

দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, পিপলস লিবারেশন আর্মি রকেট ফোর্সের একটি ব্রিগেড পরিদর্শনের সময় গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধের প্রস্তুতি নিতে বলেন। একইসঙ্গে শি জিনপিং আরও বলেন, সৈন্যদের অবশ্যই ‘তাদের কৌশলগত প্রতিবন্ধকতা এবং যুদ্ধের সক্ষমতা বাড়াতে হবে।’তাঁদের সেনাদের যুদ্ধের জন্য সক্ষম হওয়া উচিত। এটি খুব শীঘ্রই নিশ্চিত করা উচিত।

বরাবরই চিন কে নিয়ে চরম উদ্বিগ্নে থাকে তাইওয়ান। বারবার তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া দেয় চিন। চিনের এক দাবি, তাইওয়ান কোন আলাদা দেশ নয়, বরং চিন ভূখণ্ডের অংশ। তাই দেশটিতে চিনের অধিকার রয়েছে। এবং সাম্প্রতিক বছরগুলিতে স্ব-শাসিত এই দ্বীপের চারপাশে বেইজিং তার শক্তি ব্যাপকভাবে বাড়িয়েছে। পাল্টা তাইওয়ান জোর দিয়ে বলেছে, তারা তাইওয়ানকে চিনের নিয়ন্ত্রণে আসতে দেবে না। এর জন্য শক্তি প্রয়োগ করতেও পিছু হবে না।

উল্লেখ্য, তাইওয়ান ইস্যুতে চিনের সঙ্গে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে। তাইওয়ান পূর্ব এশিয়ার একটি দ্বীপ, যা তাইওয়ান প্রণালীর পূর্বে চিনা মূল ভূখণ্ডের দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত। এমতাবস্থায় ফের যুদ্ধ লাগার আশঙ্কা করছেন বিশ্লেষেকরা।

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী