ইয়েমেনে সৌদির ভয়াবহ হামলা, নিহত ২০

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনে ফের ভয়াবহ সংঘাত। সংবাদমাধ্যম সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় দেশের একাধিক প্রদেশে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে । তাদের দাবি, আল-জাওফ, আল-বায়দা, সা’দা এবং তাইজ প্রদেশে একের পর এক হামলা চালানো হয়েছে। রাজধানী সানাতেও হামলার ঘটনা ঘটেছে। যদিও হতাহতের সংখ্যা এবং হামলার ব্যাপকতা নিয়ে স্বাধীন ভাবে কোনও নিশ্চিত তথ্য মেলেনি।

হুথি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সমাজমাধ্যম এক্সে একটি বিবৃতিতে দাবি করেছেন, হুথি নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় মোট ১০৪টি হামলা চালানো হয়েছে। তাঁর অভিযোগ, হামলার লক্ষ্যবস্তুর মধ্যে সামরিক ঘাঁটির পাশাপাশি বেসামরিক স্থাপনাও ছিল। ফলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে। অন্যদিকে, ইয়েমেনের সরকারি বাহিনীর দাবি, হুথিদের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে আল-জাওফ প্রদেশের পূর্বাংশে আল-দাহিদা পর্বতমালায় আরও কিছুটা অগ্রসর হয়েছে তারা। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে এই সাফল্যের কথা জানানো হয়েছে। এর আগের দিন ওই এলাকার গুরুত্বপূর্ণ উঁচু অংশগুলির দখল নেওয়ার দাবিও করেছিল সরকারি বাহিনী।

আরও পড়ুনঃ ভারতীয় জাহাজের জন্য খুলল হরমুজ প্রণালির ‘দরজা’, তেলের আমদানিতে মিলল স্বস্তি

সরকারি বাহিনীর আরও দাবি, বিভিন্ন এলাকায় হুথি যোদ্ধাদের জমায়েত এবং অস্ত্রভান্ডার লক্ষ্য করে বিমান ও ড্রোন হামলা চালানো হয়েছে। তাতে হুথি বাহিনীর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। ইয়েমেনের সেনাবাহিনীর সংবাদ বিভাগ কয়েকটি ভিডিয়োও প্রকাশ করেছে। সেখানে অবরুদ্ধ তাইজ শহর এবং আল-হাজম এলাকায় সামরিক অভিযানের দৃশ্য দেখা গিয়েছে।

অন্নপূর্ণার প্রাপক তালিকায় সরকারি কর্মী-মৃত ব্যক্তি! নতুন করে যাচাই, দীপাবলির আগেই নভেম্বরের টাকা

রাজ্যের নয়া শিল্পনীতির ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী

একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা! কালীপুজো-দীপাবলিতে ঠান্ডা আমেজ পাবে বাংলা?

নির্বাচনে হারের পর প্রথম ভাষণে হোয়াইট হাউসের বলরুমের গল্প শোনালেন ট্রাম্প

গীতার বাণী

আজকের রাশিফল: মা লক্ষ্মীর কৃপায় অর্থলাভ, কারা থাকবেন সাবধানে?

বিশ্ব বাজারে লঞ্চ হতে চলেছে নতুন স্মার্টফোন Vivo X500 FE!

বাইকপ্রেমীদের জন্য বড় চমক! লঞ্চ হল নতুন TVS RTR 125

বৃহস্পতিতেও সঙ্গে রাখুন ছাতা, শহরে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

শুক্রবারের আগে পুরভোটের নির্ঘন্ট নয়, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

জ্ঞানেশ কুমারদের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় নোটিস জারি সুপ্রিম কোর্টের

ধনতেরাসে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, দীপাবলিতে ৩ রাশির ভাগ্যবদল! উপচে পড়বে টাকা

৯ নভেম্বরের মধ্যে রিচার্জ না করলে বন্ধ হচ্ছে BSNL-এর ১ টাকার প্ল্যান!

ভারতীয় জাহাজের জন্য খুলল হরমুজ প্রণালির ‘দরজা’, তেলের আমদানিতে মিলল স্বস্তি