অন্নপূর্ণার প্রাপক তালিকায় সরকারি কর্মী-মৃত ব্যক্তি! নতুন করে যাচাই, দীপাবলির আগেই নভেম্বরের টাকা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের তালিকা ঘিরে বড়সড় অনিয়মের আশঙ্কা। সরকারি কর্মচারী থেকে শুরু করে মৃত ব্যক্তির নামও রয়েছে এই প্রকল্পের প্রাপক তালিকায়! এমনই তথ্য সামনে আসতেই নড়েচড়ে বসল রাজ্য সরকার। অযোগ্য উপভোক্তাদের চিহ্নিত করতে গোটা রাজ্যে নতুন করে তালিকা যাচাইয়ের নির্দেশ দিল নবান্ন। ফলে নভেম্বর মাসের টাকা দেওয়ার আগে বাদ পড়তে পারে একাধিক নাম। বৃহস্পতিবার, ৫ নভেম্বর প্রকাশিত ‘বর্তমান’ পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, এই মর্মে গত ২ নভেম্বর নির্দেশিকা জারি করেছে নারী, শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দফতর।

প্রশাসন সূত্রে খবর, গত অক্টোবর মাসে অন্নপূর্ণা যোজনার আওতায় প্রায় ১ কোটি ৫৪ লক্ষ মহিলা আর্থিক সুবিধা পেয়েছেন। কিন্তু তাঁদের মধ্যে বেশ কিছু অযোগ্য উপভোক্তার নাম রয়ে গিয়েছে বলে মনে করছে রাজ্য সরকার। সেই কারণেই কলকাতা পুরসভার কমিশনার এবং সমস্ত জেলার জেলাশাসকদের উপভোক্তাদের তালিকা নতুন করে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে সরকারি কর্মচারী, আয়করদাতা এবং মৃত ব্যক্তিদের নাম তালিকায় রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। ইতিমধ্যেই সন্দেহভাজন অযোগ্য উপভোক্তাদের একটি প্রাথমিক তালিকা আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে শুধুমাত্র সেই তালিকার ভিত্তিতে কারও নাম বাদ দেওয়া যাবে না। সংশ্লিষ্ট এলাকায় সরেজমিনে তদন্তের পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যাচাইয়ের কাজ শেষ করে বৃহস্পতিবারের মধ্যেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা! কালীপুজো-দীপাবলিতে ঠান্ডা আমেজ পাবে বাংলা?

অন্যদিকে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে গিয়ে যাঁদের সমস্যা হচ্ছে, তাঁদের আধার সংক্রান্ত নথির ত্রুটি সংশোধনের জন্য ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে বলা হয়েছে জেলা প্রশাসনকে। উল্লেখ্য, দীপাবলির আগেই ১ কোটি ৬৫ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানোর কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ফলে তার আগে এই যাচাই প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে প্রশাসনিক মহল।

রাজ্যের নয়া শিল্পনীতির ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনে সৌদির ভয়াবহ হামলা, নিহত ২০

একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা! কালীপুজো-দীপাবলিতে ঠান্ডা আমেজ পাবে বাংলা?

নির্বাচনে হারের পর প্রথম ভাষণে হোয়াইট হাউসের বলরুমের গল্প শোনালেন ট্রাম্প

গীতার বাণী

আজকের রাশিফল: মা লক্ষ্মীর কৃপায় অর্থলাভ, কারা থাকবেন সাবধানে?

বিশ্ব বাজারে লঞ্চ হতে চলেছে নতুন স্মার্টফোন Vivo X500 FE!

বাইকপ্রেমীদের জন্য বড় চমক! লঞ্চ হল নতুন TVS RTR 125

বৃহস্পতিতেও সঙ্গে রাখুন ছাতা, শহরে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

শুক্রবারের আগে পুরভোটের নির্ঘন্ট নয়, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

জ্ঞানেশ কুমারদের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় নোটিস জারি সুপ্রিম কোর্টের

অন্নপূর্ণার প্রাপক তালিকায় সরকারি কর্মী-মৃত ব্যক্তি! নতুন করে যাচাই, দীপাবলির আগেই নভেম্বরের টাকা

ধনতেরাসে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, দীপাবলিতে ৩ রাশির ভাগ্যবদল! উপচে পড়বে টাকা

৯ নভেম্বরের মধ্যে রিচার্জ না করলে বন্ধ হচ্ছে BSNL-এর ১ টাকার প্ল্যান!