চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আচমকাই ব্রিটেনে হাজির ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনেস্কি

নিজস্ব প্রতিনিধি: যুক্তরাজ্য সফরে গিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনেস্কি (zelensky)। উদ্দেশ্য, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে দেখা করা। সোমবার দুপুরে নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে এমনটাই দাবি করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট।

জেলেনেস্কি’র দাবি, ‘মূল আলোচনা’র জন্যই তাঁর ব্রিটেন সফর। যুক্তরাজ্যকে ‘বন্ধু’ হিসেবেই সম্বোধন করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট। উল্লেখ্য, গত বৃহস্পতিবার যুক্তরাজ্য জানিয়েছিল রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে সাহায্য করতে ব্রিটেন ওই দেশকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন তিনি। তবে এই প্রথম নয়। এর আগেও একাধিক পশ্চিমা দেশের নেতাদের সঙ্গে দেখা করেছেন জেলেনেস্কি। জানা গিয়েছে, দু’ই দেশ নেতার বৈঠক হতে পারে ঘণ্টা দুয়েক। অনেকেরই দাবি অবশ্য, এই সাক্ষাৎ নেহাতই সৌজন্যমূলক। তবে জেলেনেস্কির ট্যুইট থেকে মনে হচ্ছে, ‘নেহাত সৌজন্য’ নয়। আলোচনার বিষয় থাকবে ইউক্রেন।

Published by:

Share Link:

More Releted News:

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ