‘ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই’, ট্রাম্পের সঙ্গে বচসায় জড়ানো নিয়ে সাফ কথা জেলেনস্কির

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্টের কুর্সিতে আসীন হওয়ার পর শুক্রবারই (২৮ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রথমবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একান্ত বৈঠকে বসেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কি। যদিও ওই বৈঠক সুখকর হয়নি। দুই নেতাই তীব্র বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। যার জেরে যৌথ সাংবাদিক সম্মেলন বাতিল করা হয়। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে চোখে চোখ রেখে এবং গলা চড়িয়ে কথা বলার জন্য মোটেও অনুতপ্ত নন জেলেনস্কি। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নিজের অবস্থানে অনড় থেকে তিনি বলেছেন, ‘আমি কোনও ভুল করিনি। ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। তবে আমি চাই উনি (ট্রাম্প) আমাদের পক্ষেই থাকুন।’

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে প্রথম থেকেই ইউক্রেনের পক্ষে দাঁড়িয়েছিল আমেরিকা। প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন কিয়েভকে অর্থ আর অস্ত্র দিয়ে সাহায্য করেছিলেন। কিন্তু বাইডেন জমানার অবসানের পরেই ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হয়ে রুস-ইউক্রেন যুদ্ধের জন্য সরাসরি জেলেনস্কির দিকেই আঙুল তুলেছেন। যুদ্ধ বন্ধের জন্য রাশিয়ার সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকেও বসেছেন মার্কিন কর্তারা। ওয়াশিংটনের ওই সিদ্ধান্তে বেজায় চটেছেন জেলেনস্কি। আমেরিকা যাতে আগের মতোই কিয়েভের পক্ষে তাকে সেই উদ্দেশে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকেও বসেছিলেন।

কিন্তু ওই বৈঠকে তীব্র বাক-বিতণ্ডায় জড়ান ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কি। উদ্ভূত পরিস্থিতিতে ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে দুই নেতার চুক্তি সইয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। বাতিল করা হয় দুই নেতার যৌথ সংবাদ সম্মেলন। এর পরপরই হোয়াইট হাউস থেকে জেলেনস্কিকে বেরিয়ে যেতে দেখা যায়।ওই ঘটনা নিয়ে বিশ্বজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। বৈঠক শেষে মার্কিন সংবাদমাধ্যম ‘ফক্স’ নিউজকে দেওয়া সাক্ষা‍ৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আমি চাই, আগের মতোই মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের পক্ষে থাকুক। আমেরিকা পাশে না থাকলে রাশিয়ার বিরুদ্ধে লড়াই কঠিন হয়ে দাঁড়াবে আমাদের জন্য। কিন্তু ট্রাম্পের সঙ্গে বৈঠকে যা হয়েছে, তার জন্য ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই। কেননা, আমি কোনও ভুল করিনি।’

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?

‘এক দুই নয়…সাত বৌ, পাঁচটি রাজপ্রাসাদ’, ৫০০ কোটির মালিক এই তৃণমূল কাউন্সিলর

মালদহে প্রকাশ্য দিবালোকে মহিলা ব্যবসায়ীকে মারধর, ধাবায় তাণ্ডব মদ্যপদের

‘মমতার চিঠি নিয়ে ইউসুফ পাঠানের কাছে গিয়েছিলেন?’, নীরবতা ভাঙলেন সৌরভ

কেন ভেঙে দেওয়া হবে না পুরবোর্ড? কলকাতা পুরসভার থেকে জানতে চাইল রাজ্য

চিনের প্রেসিডেন্টের সফরের আগেই ১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির নির্দেশ কিমের

জন্মদিনের রাতে বচসায় জড়ালেন আরবাজ খানের প্রাক্তন প্রেমিকা, কী কাণ্ড ঘটালেন?

ফের অশনিসঙ্কেত, হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

দল থেকে বাদ যাওয়ার পর প্রথম প্রতিক্রিয়া সূর্যকুমারের, কি লিখলেন তিনি?

বেলুড়ে ডাস্টবিন থেকে উদ্ধার প্রচুর আধার ও ভোটার , রেশন কার্ড, কাঠগড়ায় প্রাক্তন কাউন্সিলর

জীবনের প্রথম বেতন মায়ের হাতে তুলে দিলেন ছেলে, তারপর কী ঘটল…