আফগানিস্তানে ভয়াবহ বিমান হামলা পাকিস্তানের, নিহত ৯

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  আফগানিস্তানের মাটিতে ফের পাকিস্তানের বিমান হামলার অভিযোগ। রাতের অন্ধকার কাটার আগেই বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল আফগানিস্তানের একাধিক এলাকা। এবার পাকিস্তানের নিশানায় ছিল কুনার ও হেলমন্দ প্রদেশ। স্থানীয় সূত্রের দাবি, কুনার প্রদেশের শেল্টন জেলার চোগাম উপত্যকায়  সাধারণ নাগরিকেদের বাড়িতে বোমাবর্ষণ করেছে পাক সেনা। সেই হামলাতেই ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই শিশু বলে জানা গিয়েছে। এই হামলার  ফলে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তান-আফগানিস্তান সম্পর্ক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই হামলায় আরও আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছে। ভোররাত প্রায় ৩টে নাগাদ এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। স্থানীয় সূত্রের দাবি, পাকিস্তানি সেনার বোমাবর্ষণে একটি সাধারণ নাগরিকের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে সেপ্টেম্বর মাসেও আফগানিস্তানের কুনার ও পাক্তিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলার খবর সামনে এসেছিল। সেই ঘটনায় সাধারণ নাগরিকদের হতাহতের অভিযোগ উঠেছিল। এবার ফের কুনার ও হেলমন্দে হামলার অভিযোগ উঠেছে। 

আরও পড়ুন: সিরিয়ায় চলন্ত বাসে বন্দুকবাজের হামলা, নিহত ৭, জখম অনেকে

উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত সংঘাত এবং একে অপরের উপর হামলার অভিযোগ ঘিরে উত্তেজনা বাড়ছে। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানের মাটি ব্যবহার করে একাধিক জঙ্গি সংগঠন পাকিস্তানে হামলা চালাচ্ছে। অন্যদিকে, তালিবান প্রশাসন এই অভিযোগ অস্বীকার করে আসছে।   

মাটি হবে না আনন্দ, পুজোর আগেই বাংলা থেকে বিদায় নিতে পারে বর্ষা

মাঝ আকাশে জিম্বাবোয়েতে ভেঙে পড়ল হেলিকপ্টার, নিহত ৬

এবার পুজোয় পকেট হবে ফাঁকা? এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

অক্টোবরের শুরুতেই গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, পুজোর আগে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

সিরিয়ায় চলন্ত বাসে বন্দুকবাজের হামলা, নিহত ৭, জখম অনেকে

‘ক্যাপ্টেন স্মিত মাচ্ছার বীর, ভারত গর্বিত’, ভারতীয় পাইলটের সাহসিকতার প্রশংসা মোদির

শনির বক্রী, পুজোর মাসে ৩ রাশির জীবন দিয়ে ঝড় বইবে, সাবধানে সিদ্ধান্ত নিন

কর্মক্ষেত্রে অযথা তর্ক এড়িয়ে চলুন, পুরনো সমস্যা আবারও জেগে উঠতে পারে, সাবধান হোন

আফগানিস্তানে ভয়াবহ বিমান হামলা পাকিস্তানের, নিহত ৯

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে