ভোটে আর দান খয়রাতি নয়, সিদ্ধান্ত জাকারবার্গের

সিদ্ধান্তের কথা জানিয়েছেন মার্ক জাকার্বার্গের মুখপাত্র

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  আমেরিকার নির্বাচনে অনুদান না দেওয়ার সিদ্ধান্ত নিলেন মার্ক জাকারবার্গ। তিনি নিজেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এর কারণ হিসেবে উঠে এসেছে, মোটা টাকা অনুদানের ফলে প্রেসিডেন্ট পদে জো বাইডেনের আসীন হওয়ার রাস্তা অনেকটাই সহজ করে দিয়েছে। অনুদানের পরিবর্তে মার্ক জাকারবার্গ প্রতিষ্ঠা করতে চলেছেন একটি প্রকল্প, যার শিরোনাম ইউ এস অ্যালায়েন্স ফর ইলেকশন এক্সেলেন্স। প্রকল্লের খরচ ৮০ মিলিয়ন মার্কিন ডলার। এই প্রকল্পের লক্ষ্য, নির্বাচন সংক্রান্ত প্রযুক্তির উন্নতি সাধন এবং নির্বাচনের সঙ্গে যুক্তদের উন্নত প্রশিক্ষণ।

সংবাদমাধ্যমের প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে মার্ক জাকার্বার্গের মুখপাত্র জানিয়েছেন, শেষ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অনুদান নিয়ে নানা প্রান্ত থেকে সমালোচনার ঝড় ওঠে। অনেকের মতে, বাইডেনকে সাদা বাড়ি দখল করার রাস্তা সহজ ও মসৃণ করে দিয়েছিল ওই অনুদান। তাই, আমেরিকার কোনও নির্বাচনেই মার্ক জাকারবার্গ এবং তাঁর স্ত্রী অনুদান না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পরিবর্তে তারা ইউ এস অ্যালায়েন্স ফর ইলেকশন এক্সেলেন্স শিরোনামে একটি প্রকল্প শুরু করতে চাইছেন। এর ফলে প্রান্তিক শহরে ভোটের জন্য ভোটকর্মীদের আর প্রশিক্ষণ নিতে দূরে কোথাও যাওয়ার দরকার পড়বে না।

উল্লেখ করা যেতে পারে, আমেরিকার বিভিন্ন প্রান্তে নির্বাচনের সময় স্থানীয়দের নিয়োগ করা হয়। এদের অধিকাংশের উন্নত প্রশিক্ষণ থাকে না। ফলে, ভোট পরিচালনা করতে বেশ অসুবিধের মধ্যে পড়তে হয়। অনেকেই মনে করছে, মার্ক জাকারবার্গের এই প্রতিষ্টান থেকে প্রশিক্ষণ নিয়ে অনেকেই উপকৃত হবেন।

আরও পড়ুন WhatsApp নিয়ে আসছে আরও একটি আকর্ষণীয় ফিচার্স, জানুন বিস্তারিত

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক