LIVE : কার্নিভালের পুজোর থিমে ডান্ডিয়া নাচ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: প্রতিবছরের মত এবারও রেড রোডে চলছে দুর্গাপুজোর কার্নিভাল। মোট ৮৯ টি পুজো কমিটি কার্নিভালে অংশ নিচ্ছে। মঞ্চে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সহ বিশিষ্ট অতিথিরা। এছাড়রা বিদেশি দূতাবাসের প্রতিনিধি-সহ সমাজের বিভিন্ন পেশার সঙ্গে জড়িত একাধিক বিশিষ্ট জন উপস্থিত রয়েছেন। বাংলার প্রাণের উ‍ৎসবের সাক্ষী থাকতে মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর থেকেই রেড রোডে জড়ো হয়েছিলেন সাধারণ মানুষ। ভিড় সামলাতে হিমশিম খান পুলিশ কর্মী ও স্বেচ্ছাসেবকরা।

 

 ধর্মতলায় দ্রোহ কার্নিভালের মানববন্ধনের নামে অসভ্যতামি, মন্ত্রী সুজিত বসুর গাড়িতে চড়-থাপ্পড়

ডিসি ইন্দিরা মুখোপাধ্যায়কে ঘিরে ধর্মতলায় ‘গো ব্যাক’ স্লোগান। 

বিদেশি অতিথিদের সামনে বাংলার ভাবমূর্তি ক্ষুন্ন করতে ‘প্রতীকী অনশনকারী’ ব্যাজ বুকে লাগিয়ে ডিউটি করতে গিয়ে আটক হলেন এক চিকি‍ৎসক।   

কার্নিভালে উপস্থিত টলিপাড়ার পরিচিত মুখ জুন মালিয়া, সৌমিতৃষা কুণ্ডু। গানের তালে তালে নাচও করলেন কেউ কেউ।

শোভাযাত্রা চলছে আলিপুর রোডের ‘কোলাহল গোষ্ঠী’র।  

কালীঘাটের ‘ফরওয়ার্ড ক্লাব’-এর থিম ‘নাশ’ প্রদরর্শিত হচ্ছে।  

কার্নিভালে হাজির দমদম পার্ক তরুণ দল। উত্তর শহরতলীর থিমে মুগ্ধ মুখ্যমন্ত্রী।   

প্রদর্শিত হচ্ছে বাদামতলা আষাড় সঙ্ঘের শোভাযাত্রা।  

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের শোভাযাত্রায় নৃত্য পরিবেশন করলেন বিধায়ক-অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া গানকে কার্নিভালে ‘সেরা পুজোর গান’ বলে ঘোষণা

Share:

October 15, 2024 12:00 am
কার্নিভালের পুজোর থিমে ডান্ডিয়া নাচ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

কার্নিভালের পুজোর থিমে পরিবেশিত হল ডান্ডিয়া নাচ। অংশ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

October 15, 2024 12:00 am
কার্নিভালের মঞ্চে গানের তালে নাচলেন সৌমিতৃষা- সহ একাধিক টলি তারকারা

কার্নিভালের মঞ্চে গানের তালে নাচলেন অভিনেত্রী  সৌমিতৃষা কুণ্ডু, শ্রীতমা ভট্টাচার্য সহ একাধিক টলিউড তারকারা।

October 15, 2024 12:00 am
পুজো কমিটিগুলির তরফ থেকে শুরু শোভাযাত্রা

বাদাম তলা আষাড় সঙ্ঘ, দমদম পার্ক তরুণ দল ,  বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের তরফ থেকে শুরু হয়েছে শোভাযাত্রা।

October 15, 2024 12:00 am
কার্নিভালের শুরুতেই মুখ্যমন্ত্রীর  লেখা ‘পুজোর গান'

কার্নিভালে সেরা গান হিসাবে ঘোষিত হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের   লেখা ‘পুজোর গান' । তাই দুর্গাপুজোর কার্নিভালের শুরুতেই সেই  গানের সঙ্গে চলছে নৃত্য  পরিবেশন।

October 15, 2024 12:00 am
মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রেড রোডে শুরু হল পুজোর কার্নিভাল

রেড রোডে শুরু হল দুর্গাপুজোর কার্নিভাল। সেখানে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মিচেল-ইংলিসের ঝোড়ো ব্যাটিং, রাজস্থানকে ২২১ রানের লক্ষ্য দিল লখনউ

চট্টগ্রামে ভারতীয় দূতাবাসের ভিতর থেকে আধিকারিকের মরদেহ উদ্ধার

শুদ্ধিকরণ! খুন-গুমে অভিযুক্ত র‍্যাবের নাম বদলাচ্ছে তারেক রহমানের সরকার

স্ত্রী হারা হলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, স্বান্তনা দিলেন মমতা

দুর্নীতি, কাটমানি ও তোলাবাজির অভিযোগে পঞ্চায়েত প্রধান গ্রেফতার

ঘাটালে বন্যাত্রাণের জন্য বরাদ্দ ত্রিপল, হাড়ি, কড়া সহ বহু জিনিসপত্র মিলল তৃণমূল নেতার গুদামে