রাজ্যে ১০৮ জন আইসির বদলি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

Share:

নিজস্ব প্রতিনিধি: একধাক্কায় রাজ্যে ১০৮টি থানার আইসিকে বদলি করা হল। তালিকায় রয়েছে বারুইপুর, সোনারপুর, নরেন্দ্রপুর, ক্যানিং, ডায়মন্ড, ফলতা, বজবজ, নোদাখালি, দিঘা, কাঁথি, তমলুকের মতো একাধিক গুরুত্বপূর্ণ থানা। এছাড়াও তালিকায় রয়েছে কাঁকসা, বিনপুর, বেলপাহাড়ি, রায়গঞ্জ থানার আইসিরাও।

আবার বিধাননগর পুলিশ কমিশনারেটের অধীনে থাকা ইলেকট্রনিক কমপ্লেক্স থানার ওসি- রামনারায়ণ পালকেও বদলি করা হয়েছে। তাঁকে পাঠানো হয়েছে ঝাড়গ্রামের নয়াগ্রাম থানার আইসি করে। ইলেকট্রনিক কমপ্লেক্স থানার ওসি হয়ে আসছেন নয়াগ্রাম থানার আইসি সুজয় লায়েক। একই সঙ্গে বদলি করা হয়েছে, বসিরহাট পুলিশ জেলা, হুগলি গ্রামীণের ডিআইবি-র আইসি-কেও। এমনকি শিয়ালদহ জিআরপির আইসি অনিরুদ্ধ বাগকে বদলি করা হয়েছে মুর্শিদাবাদ থানায়। তেমনই মুর্শিদাবাদ থানার আইসি রাজা সরকারকে করা হয়েছে শিয়ালদহ জিআরপির আইসি করে। এই বিষয়ে আজ, শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন।

আরও পডুন: প্রাক্তন মন্ত্রী মনোজ তিওয়ারির অফিসের ড্রয়ার থেকে কন্ডোম উদ্ধার! শোরগোল হাওড়ায়

নাগেরবাজার থানার ওসি সঞ্চায়ন বন্দ্যোপাধ্যায়কে বদলি করে পাঠানো হয়েছে মুর্শিদাবাদের ডিআইবি-র আইসি করে। তেমনই মুর্শিদাবাদের ডিআইবি-র আইসি নাগেরবাজার থানার ওসি করা হয়েছে। বদলি করা হয়েছে বারাকপুর থানার ওসিকে। তাঁকে পাঠানো হয়েছে। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে।

নবান্নের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইউনিফর্মড ব্রাঞ্চ এবং আর্মড ব্রাঞ্চ থেকে বদলি করা হয়েছে এই সমস্ত থানার আইসিদের। ওই পুলিশ আধিকারিকদের দ্রুত দায়িত্বগ্রহণ করতে বলা হয়েছে। এটাকে রুটিন বদলি বলেই জানিয়েছে নবান্ন।

মেট্রোপলিটনে দলীয় অফিসের দখল নিয়ে তালা ঝোলাল ফিরহাদরা, আইনি পথে কালীঘাট তৃণমূল

আমিরের বিয়েতে ১৫০ অতিথি নিমন্ত্রিত, মেনুতে সুপারস্টারের পছন্দের খাবার

অভিনেতা রবি মোহনের বাড়িতে দুঃসাহসিক চুরি, খোয়া গেল আড়াই লক্ষ টাকা ও হিরের নেকলেস

‘ম্যাডাম ঘুমাচ্ছেন’, বিমান ছিনতাইয়ের খবর বেনজির ভুট্টোর গোচরে আনতে ব্যর্থ হয়েছিলেন সিঙ্গাপুরি দূত

প্রাক্তন মন্ত্রী মনোজ তিওয়ারির অফিসের ড্রয়ার থেকে কন্ডোম উদ্ধার! শোরগোল হাওড়ায়

জনপ্রিয় ইনফ্লুয়েন্সার নিশা চৌহানকে কুপিয়ে খুনের পর আত্মঘাতী হওয়ার চেষ্টা স্বামীর

পরিচালক রাজা চন্দের পরিবারে নতুন সদস্য আসছে, মা হচ্ছেন অভিনেত্রী পিয়ান সরকার

বিয়ের মণ্ডপে নাগিন নাচ নেশাগ্রস্থ বরের, বিয়ে ভেঙে দিলেন কনে

বড়সড় নাশকতার ছক বানচাল, গুজরাত এটিএসের জালে ৮ জয়েশ-ই মহম্মদ জঙ্গি

পাকিস্তানে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, নিহত ৪০

তৃণমূল জমানায় বিরোধী দলনেতাকে বৈঠকে ডাকা হত না: মুখ্যমন্ত্রী

রাজ্যে ১০৮ জন আইসির বদলি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

সই জাল কাণ্ডে আপাতত স্বস্তি অভিষেকের! বাড়ল রক্ষাকবচের মেয়াদ

কাউন্সিলরের পদত্যাগের জেরে আসানসোল পুর নিগম হাতাছাড়া হচ্ছে তৃণমূলের!