মেট্রোপলিটনে দলীয় অফিসের দখল নিয়ে তালা ঝোলাল ফিরহাদরা, আইনি পথে কালীঘাট তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি: দলীয় প্রতীক-তহবিলের পর এবার মেট্রোপলিটনের কার্যালয়ের দখল নিয়ে দড়ি টানাটানি। তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠীর বিধায়ক বনাম মমতাপন্থী ঘাসফুল শিবিরের নেতাদের মধ্যে এক বিরল দ্বন্দ্ব দেখল রাজ্যবাসী। আজ, শুক্রবার সন্ধ্যায় আচমকাই মেট্রোপলিটনে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা। সেখানে গিয়েই বসে পড়েন তৃণমূলের বিদ্রোহী শিবিরের বিধায়করা। তারপরেই তাঁরা দাবি করতে থাকেন, ‘আমরাই আসল তৃণমূল। এটাই আমাদের দলীয় অফিস। এবার এখান থেকে দল চালাব।’ এদিন মেট্রোপলিটনের কার্যালয়ে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আখরুজ্জামান, সন্দীপন সাহা, প্রসূন বন্দ্যোপাধ্যায়, জাভেদ খানরা। শুধুই মেট্রোপলিটনের অফিস দখল নয়। এদিন একটি বিচিত্র বিষয় লক্ষ্য করা যায়। মেট্রোপলিটনের দলীয় কার্যালয়ের বাইরে একদিকে যখন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ব্যানার টাঙানো রয়েছে। তারই অপরদিকে লাগানো হয়েছে অরূপ রায়ের নামাঙ্কিত একটি ব্যানার। সঙ্গে মেট্রোপলিটনের ওই দলীয় ভবনের দরজাতে তালিয়ে লাগিয়ে দেন ঋতব্রতপন্থীর বিধায়করা।

আরও পডুন: রাজ্যে ১০৮ জন আইসির বদলি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

এই বিষয়কে কেন্দ্র করে ব্য়াপক গণ্ডগোল দেখা যায় মেট্রোপলিটনে। আর ঋতব্রত-ফিরহাদদের আচরণে রীতিমতো ক্ষুব্ধ মমতাপন্থী তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় ও কুণাল ঘোষরা। বৈশ্বানর চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘ওরা কেউ নয়। দল থেকে বহিষ্কার করা হয়েছে। এইভাবে গায়ের জোরে কিছু করা যায় না। আমরা যা ব্যবস্থা করার করব।’ তারপরেই বিদ্রোহী তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিম-জাভেদ খানরা দলীয় অফিস থেকে বেরিয়ে গেলে ঘটনাস্থলে আসেন কুণাল ঘোষ, উপাসনা চট্টোপাধ্যায়, জয়া দত্তরা।

তৃণমূলের এই দলীয় অফিস কিছুদিন আগে খবরের শিরোনামে আসে। কারণ, মেট্রোপলিটনে যে জায়গায় ঘাসফুল শিবিরের অফিস সেই বাড়ির মালিকের সঙ্গে অশান্তি বেঁধেছিল তৃণমূল কংগ্রেসের। ওই বাড়ির মালিকের তরফে তৃণমূল নেতৃত্বকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় আর এই বাড়ি ভাড়া দেবেন না তিনি। খুলে দেওয়া হয় ঘাসফুল শিবিরের ব্য়ানার ও হোর্ডিং। সেই বাড়িতেই এদিন ঢুকে বসেন ঋতব্রতরা। তাঁদের দাবি, এই বাড়ির মালিক আমাদের অফিস খোলার জন্য চাবি দিয়েছেন। বিষয়টিকে কেন্দ্র করে কটাক্ষ করেছেন বেলেঘাটার তথা কালীঘাটপন্থী তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। তিনি জানিয়েছেন, ‘রাতের অন্ধকারে কেউ এই কাজ করলে কিছু বলার নেই। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। বেআইনি কোনও কাজ করব না। আইনি পথে যা করার করব।’

কয়েক মিনিটে হবে সকালের জলখাবার! রাতের বেঁচে যাওয়া ডাল দিয়ে বানান স্যান্ডউইচ

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন লিওনেল মেসি

রান্নাঘরের কয়েকটা উপকরণেই ফেরান বর্ষায় নরম হওয়া বিস্কুট-চানাচুরের মুচমুচে ভাব

মাঝ আকাশে বোমাতঙ্ক, আহমেদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

জন্মাষ্টমী উপলক্ষ্যে Blue ও Green লাইনে কমবে মেট্রো পরিষেবা

সরকারি কর্মচারিদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ বাড়াল তারেক সরকার

‘নিট বিক্ষোভের সময়ে দায়ের ১৩ FIR নিয়ে পদক্ষেপ নয়’, সুপ্রিম কোর্টে জানাল দিল্লি পুলিশ

আমিরশাহির বিমানঘাঁটিতে মার্কিন সেনা ও হেলিকপ্টারকে লক্ষ্য করে ড্রোন হামলা ইরানের

বোলপুরে গাড়ি থামিয়ে তল্লাশিতেই মিলল বিদেশি মুদ্রা-নগদ! আটক টুলু মণ্ডলের আত্মীয় সহ ৩

নিম্নচাপের ফাঁড়া কাটলেও দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

হাওড়া উলুবেড়িয়ায় হাতে-নাতে গ্রেফতার ঘুষখোর সরকারি কর্মী, উদ্ধার বিপুল পরিমাণ টাকা

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত