গর্ভাবস্থায় হাড় মজবুত করতে সঙ্গী হোক ৪ ক্যালশিয়াম ভর্তি খাবার

Share:

নিজস্ব প্রতিনিধি : অন্যান্য সময়ের তুলনায় গর্ভাবস্থায় প্রত্যেক মহিলাকেই বিশেষ যত্ন নিতে হয়। বিশেষ করে পুষ্টিকর খাবারের দিকে বেশি মনোযোগ দিতে হয়। এই অবস্থায় মা ও সন্তানের দুজনেরই স্বাস্থ্যের কথা ভাবতে হয়। তবে খাবারের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ খনিজ হল ক্যালশিয়াম। এই খনিজের গুণেই হার্ট, পেশি এবং স্নায়ুর কার্যকারিতা ভাল থাকে।

যেহেতু গর্ভাবস্থায় খুব বেশি হাঁটাচলা না হওয়াই হাঁটু ও কোমরের ব্যথাও সঙ্গী হয়। তাই হাড় মজবুত করতে এই সময় বেশি করে ক্যালশিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া উচিত। জেনে নিন গর্ভাবস্থায় কোন খাবারে হাড় ও পেশি থাকবে মজবুত।

ওয়েবএমডি-র রিপোর্ট থেকে জানা যায়, ১৯ থেকে ৩০ বছরের গর্ভবতী মহিলাদের দৈনিক অন্ততপক্ষে ১,০০০ মিলিগ্রাম ক্যালশিয়ামের প্রয়োজন রয়েছে। তাই শরীরে ক্যালশিয়ামের চাহিদা মেটাতে গর্ভবতী মহিলারা অবশ্যই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার রাখতে হবে পাতে।

দুধ : এতে আছে ক্যালশিয়াম। দৈনন্দিন জীবনে সুস্থ থাকতে ও প্রেগনেন্সিতে শরীরে এই খনিজের চাহিদা পূরণ করতে চুমুক দিতে পারেন দুধের গ্লাসেই। যাঁধের দুধে সমস্যা আছে তাঁরা এক্ষেত্রে পুষ্টিবিদের পরামর্শ নিন।

দই : গর্ভাবস্থায় দই খাওয়া স্বাস্থ্যের জন্য ভাল। তবে মনে রাখা প্রয়োজন, এক্ষেত্রে কম চিনিযুক্ত এবং ফ্লেভার ছাড়া দই খাওয়াই ভালো। বেশি চিনিযুক্ত দই খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।

সোয়াবিন : সয়াবিনে চর্বি ও শর্করা কম থাকে বলে ওজন কমাতে বেশ ভালো কাজ করে। পাশাপাশি এতে রয়েছে  পর্যাপ্ত ক্যালশিয়াম। নিয়মিত সয়াবিন খেলে ক্যালশিয়ামের ঘাটতি পূরণ হয়।

এক মুঠো ড্রাই ফ্রুট :  বিকেলে বা সন্ধ্যেবেলা ভাজাভুজির পরিবর্তে হবু মায়েরা বেছে নিতে পারেন মুঠো ভর্তি ড্রাই ফ্রুট। এতে ওজনও বাগে থাকবে আর মুড সুইংস ও হবে না। আবার শরীরে ক্যালশিয়ামের চাহিদাও মিটবে।

রাজ্যসভাও আরও দুর্বল তৃণমূল! সাংসদ পদ থেকে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

ফের সক্রিয় বিষ্ণোই গ্যাং, দিল্লিতে গুরু রনধাওয়ার জিমে পরপর গুলি চালাল দুষ্কৃতীরা!

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

বৃহস্পতিবার রাতে শুরু ফুটবলের শ্রেষ্ঠত্বের মহাযুদ্ধ, কোথায় দেখবেন? পড়ুন বিস্তারিত

বিকেলেই শহরজুড়ে তুমুল বৃ্ষ্টির পূর্বাভাস, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, জারি সতর্কতা

বেসরকারি স্কুল থেকে প্রায় দু’কোটি টাকা উদ্ধার! মিলল কন্ডোমও

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়

মীনাক্ষী নটরাজনের প্রার্থীপদ খারিজের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

১৭ বছরে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ, কত টাকা সম্পত্তি রয়েছে অভিষেক ঘনিষ্ঠ সায়নীর

গল্প নয় সত্যি, ৩৭ হাজারেরও বেশি ছাড়ে মিলছে Samsung Galaxy S25 স্মার্টফোন

স্মার্টওয়াচ নাকি ট্র্যাডিশনাল ঘড়ি? জেনে নিন প্রতিদিনের জীবনযাত্রার জন্য কোনটি বেশি উপযুক্ত