হার্ট অ্যাটাক এড়াতে যেসব পরিচিত খাবার ভুলেও খাবেন না

Share:

নিজস্ব প্রতিনিধি :  খাবার খেতে কে না পছন্দ করি আমরা। বিয়ে বাড়ি হোক বা অনুষ্ঠান বাড়ি চোখ বন্ধ করে জমিয়ে খেতে কে না চাই ! তবে বেশ কিছু খাবার রয়েছে যা অতিরিক্ত মাত্রায় খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দেয়। এই খাবার গুলো থেকে দূরে থাকাই শ্রেয়। জেনে নিন কোন কোন খাবার হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে তোলে।

কোল্ড ড্রিংকস : কোল্ড ড্রিংকস খেয়ে খেয়ে হার্টের তেরোটা বাজে। একথা বলছেন পুষ্টিবিদেরা। কারণ এতে আছে মাত্রাতিরিক্ত চিনি। শুধু তাই নয় এতে থাকে কিছু ক্ষতিকারক রাসায়নিক। এর ফলে হার্ট খুব সহজেই সংক্রমিত হতে পারে। বাচ্চা এবং বৃদ্ধদের বারবার সচেতন করা হয় কোল্ড ড্রিংকস থেকে দূরে থাকতে। এছড়াও প্রাপ্তবয়স্ক একজন মানুষের জন্যও এটি ক্ষতিকর।

পাঠার মাংস :  হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে রেড মিট, তাই মাংস দূরে রাখাই ভাল। পাঁঠার মাংস হার্টের জন্য খুবই ক্ষতিকর একটি খাবার। কারণ এতে রয়েছে স্যাচুরেডেট ফ্যাটের ভাণ্ডার। আর এই ফ্যাট কিন্তু রক্তে কোলেস্টেরল লেভেল বাড়াতে পারে। তবে দেশী মুরগির মাংস হতে অল্প হলেও তা খাওয়াই যায়। এতে বরং উপকারই আছে।

মিষ্টি :  রোজ রোজ মিষ্টি খাওয়ার অভ্যাস হার্ট অ্যাটাকের কারণ হতে পারে। তাই যতটা পারবেন কমিয়ে দিন। কারণ এতে আছে হাই ক্যালোরি ফুড, যা হার্টের ক্ষতি করতে পারে। তবে খেতে মন চাইলে অল্প সামান্য খাওয়াই যায়।

ফাস্ট ফুড : বিশেষজ্ঞরা বলছেন,  নিয়মিত বিরিয়ানি, বার্গার, পিৎজা, চাউমিন,রোল ইত্যাদি জ্বলজ্বল করা খাবার ফাস্ট ফুড খেলে হার্টের ক্ষতি হতে পারে। এর পরিবর্তে বাড়ির খাবারেই ভরসা রাখতে বলছেন বিশেষজ্ঞরা। যতটা পারবেন ফাস্ট ফুড খাওয়া কমিয়ে দিন।

সচেতনতা :  যাদের স্বাস্থ্যঝুঁকি আছে বা হার্টের সমস্যা আছে, এমনকী সুস্থ স্বাভাবিক হয়ে থাকলেও  হার্ট অ্যাটাক এড়াতে কি কি খাবেন, কি কি এড়িয়ে চলবেন  একবার এই বিষয়ে চিকিৎসকের পরামর্শ নিন।

কীভাবে দেবতাদের সম্মিলিত শক্তিতে মহাশক্তির রূপ নিলেন দেবী দুর্গা?

আজকের রাশিফল: বৃষ রাশির জাতকদের ধনপ্রাপ্তি, আপনার দিন কেমন যাবে?

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী