চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ছোট্ট ভুলে হারাতে পারেন দৃষ্টিশক্তি, রং খেলার সময় রাখুন এই বিষয়গুলি

নিজস্ব প্রতিনিধি: সামনেই বসন্ত উৎসব। গোটা দেশ মেতে উঠবে রংয়ের খেলায়।  নানা রঙে চেয়ে যাবে আকাশ। তবে রং খেলার সময়ে বেশ কিছু জিনিস মাথায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট্ট ভুল হলেই হতে পারে মারাত্মক ক্ষতি। বিশেষ করে রং খেলার সময় চোখের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি  না হলে হারাতে হতে পারে দৃষ্টিশক্তি।  রাসায়নিক যুক্ত রং চোখে ঢুকে বড় কোনও বিপদ  হতে পারে। শরীরের সবচেয়ে সংবেদনশীল ও কোমল অঙ্গগুলির মধ্যে অন্যতম হলো চোখ। বিশেষ করে শিশুদের যত্ন নেওয়া জরুরি। কারণ কোনটা ভালো কোনটা খারাপ সেটা তারা বুঝতে পারে না।   তাই রাসায়নিক যুক্ত রং  থেকে বড় ও শিশুদের চোখকে দূরে রাখতে কি কি করবেন জেনে নিন।  

 কন্ট্যাক্ট লেন্স  পড়বেন না 

হোলির দিন কন্ট্যাক্ট লেন্স পড়বেন না।  অনেক লেন্সে জল শোষণ করার প্রবণতা থাকে তাই রং মেশানো জল চোখে ঢুকলে   অ্যালার্জি বা সংক্রমণের ঝুঁকি হতে পারে। 

হাত দিয়ে চোখ ঘষবেন না

চোখে রং ঢুকলে  হাতে করে না ঘষে  পরিষ্কার ঠান্ডা জল দিয়ে ভালো ভাবে ধুয়ে নিন। বেশি চুলকালে কর্নিয়ায় আঁচড় পড়তে পারে, রেটিনা ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা থাকে। 

ক্রিম বা নারকেল তেলের ব্যবহার 

রং খেলতে বের হওয়ার আগে  চোখের চারপাশে মোটা করে কোল্ড ক্রিম বা নারকেল তেল লাগিয়ে নিন।  তেল থাকলে রাসায়নিক সরাসরি ত্বকে  লেগে যাবে না বা বসবে না।   

রং খেলার পর কি করবেন 

রং খেলার পর চোখ পরিষ্কার জলে  ভালো করে ধুয়ে নিন 

মুখ ধোয়ার সময় হালকা গরম জল ব্যবহার করে চোখের চারপাশ পরিষ্কার করে নিন।  জোরে ঘষাঘষি করবেন না।

 প্রাকৃতিক গোলাপজল ব্যবহার করতে পারেন।  চোখের জ্বালা কমাতে সাহায্য করে 

মুখ পরিষ্কার করে  ময়েশ্চারাইজিং লোশন বা হালকা ক্রিম ব্যবহার  করুন। 

লুব্রিকেটিং আই ড্রপ ব্যবহার  করুন। 

ভালো করে ঘুমান। এতে চোখের পেশি বিশ্রাম পাবে। 

 

Published by:

Share Link:

More Releted News:

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

বারবার গলা শুকিয়ে যাচ্ছে? গরমে সুস্থ থাকতে ঠিক কতটা জল খাবেন জেনে নিন…

বৈশাখের গরমে ত্বক পুড়ে যাচ্ছে কীভাবে ঠান্ডা রাখবেন জানুন

ডাবের জল নাকি লস্যি কোনটি শরীরের জন্য বেশি উপকারী?

প্রতিদিন ইয়ারবাড ব্যবহার করছেন, জানেন এর দীর্ঘমেয়াদি প্রভাব কী?

অক্ষয় তৃতীয়ায় ৫ টাকায় এই জিনিস কিনলেই মিলবে সারা বছরের ধন-সম্পদ!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ