চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঝকঝকে ত্বক চান? অ্যালোভেরার সঙ্গে মিশিয়ে নিন এই উপাদান

নিজস্ব প্রতিনিধিঃ সুন্দর ও স্বাস্থ্যজ্জ্বল ত্বকই সৌন্দর্যের একমাত্র রহস্য। মানসিক চাপ বেশিরভাগ সময় আমাদের ত্বকে প্রতিফলিত হয়। ফলে ত্বক দেখায় জেল্লাহীন। ত্বকের জেল্লা ফিরে পেতে অ্যালোভেরার জুরি মেলা ভার। আয়ুর্বেদিক গুণসম্পন্ন অ্যালোভেরা সুপ্রাচীনকাল থেকে ত্বকের যত্নে ব্যবহার হয়ে আসছে। কিন্তু শুধুই অ্যালোভেরা নয় এর সঙ্গে খুব অল্প খরচে ভিটামিন ই ক্যাপসুলের ব্যবহার আপনার ত্বকে আরও ঔজ্বল্য আনবে। দোকান থেকে কেনা অ্যালোভেরা জেল কিংবা নিজের বাড়ির গাছ থেকে তাজা অ্যালোভেরা জেল বার করে নিন পরিমাণমত। তাতে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে কীভাবে বড়িতেই  ত্বকের বিশেষ যত্ন নেবেন জেনে নিন।

প্রথমে অ্যালোভেরা জেল পাতা থেকে বের করে একটি পাত্রে নিন। এবার একটি ভিটামিন ই ক্যাপসুল কেটে নিয়ে অ্যালোভেরা জেলের সঙ্গে মিশিয়ে নিন। ভালো  করে মিশিয়ে নিয়ে মুখ ঘাড়, কাঁধ ও গলায় ভালোভাবে মেখে নিন। মিনিট ২০ মত রাখুন। এরপর শুকিয়ে এলে ভাল করে জল দিয়ে ধুয়ে নিন। শীতে এই হোমমেড রেমিডি আপনার ত্বকের শুষ্কতা দূর করতে সাহায্য করবে। শুধু রূপচর্চাতেই নয় কাটা ছেঁড়াতেও এই মিশ্রণটি ব্যবহার করতে পারেন।ব্রণর সমস্যা থেকে ত্বকে বয়সের ছাপ, বলিরেখা দূর হবে সঙ্গে ত্বকের নানা ইনফেকশন দূরে থাকবে। 

Published by:

Share Link:

More Releted News:

কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে সহজ প্রাকৃতিক উপায় জানালেন পুষ্টিবিদ

পাহাড়ের কোলে মূক ও বধির দম্পতির অনন্য ‘পিসফুল বেকারি’

শীত নয়, গরমেও ফাটছে গোড়ালি? জেনে নিন এর পেছনের আসল কারণ

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

বারবার গলা শুকিয়ে যাচ্ছে? গরমে সুস্থ থাকতে ঠিক কতটা জল খাবেন জেনে নিন…

বৈশাখের গরমে ত্বক পুড়ে যাচ্ছে কীভাবে ঠান্ডা রাখবেন জানুন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ