সাবধান! এই জায়গাগুলিতে করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল

দেশের করোনা পরিস্থিতি দিন-দিন জটিল হয়েই চলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের করোনা পরিস্থিতি দিন-দিন জটিল হয়েই চলেছে। প্রতিনিয়ত আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বলিউড, রাজনীতি থেকে শুরু করে ক্রীড়াজগৎ, কোনও ক্ষেত্রেই থাবাতে ছাড়ছে না এই মারণ ভাইরাসটি। বিশেষজ্ঞদের মতে দেশে দেশজুড়ে করোনার তৃতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে। তাই সকলকেই অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। প্রত্যেকে মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করা এবং ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তারা।

সেই সঙ্গে মাঝে-মাঝেই হাত ধোয়ার কথাটাও স্মরণ করে দিয়েছেন চিকিৎসকরা। বিশেষজ্ঞ মতে, চলতি মাসের শেষের দিকে করোনার প্রভাব চরম পর্যায়ে গিয়ে পৌঁছাতে পারে। সেই সময় প্রত্যহ আক্রান্তের সংখ্যাটা দেখলে চক্ষু চড়ক গাছে উঠতে পারে। তাই এর থেকে বাঁচার জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।

তাই এই মহামারির পরিস্থিতিতে কিছু-কিছু জায়গায় না যাওয়ারই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ এবং চিকিৎসকের দল। কারণ, এই সমস্ত জায়গাগুলিতে গেলে নিশ্চিতভাবে আপনার করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সেগুলি এই মুহূর্তে যতটা সম্ভব এড়িয়ে চলা যায় ততটাই ভালো। একনজরে দেখে নিন সেই সমস্ত জায়গাগুলি, যাকে বলা হয় করোনার আতুর ঘর-

১. ভিড় এবং অধিক জনসমাগম ঘটে যেকোনও জায়গা।

২. বাজার বা মার্কেট এলাকা। (সম্ভাবনা সবথেকে বেশি ২.১৮ শতাংশ)

৩. খেলার মাঠ। বিশেষ করে যারা আউটডোর গেম খেলে তাদের আক্রান্ত হওযার সম্ভাবনা বেশ রয়েছে। (১.৩৬ শতাংশ)

৪. বাসের নিত্যযাত্রীদের ওপর কোভিডের থাবা বসতে পারে যেকোনও সময়ই। (১.৩১ শতাংশ)

৫. রেস্তোরা এবং ক্যাফেতে খেলে বা অতিরিক্ত সময় কাটানো আক্রান্ত হওয়ার বড় দিক। (১.২৯ শতাংশ)

৬. পাব, বার, ক্লাব। (১.২৮ শতাংশ)

৭. পার্টি করা। (১.২৭ শতাংশ)

৮. কর্মসূত্রে বাড়ি ছেড়ে অন্যত্র যাওয়া লোকেদেরও সম্ভাবনা রয়েছে। (১.২ শতাংশ)

৯. ট্যাক্সি ব্যবহারকারীরাও সুরক্ষিত নন। (১.১৯ শতাংশ)

১০. ট্রেন যাত্রীদের ক্ষেত্রেও থাকছে আশঙ্কা। (১.১৮ শতাংশ)

    

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের

পাঁচ দিন নিখোঁজ থাকার পর নদীর ঘাটে মিলল ১৬ বছরের কিশোরীর দেহ, চাঞ্চল্য বাগদায়

‘এখন IPL- এর আর কোনও অর্থ নেই’, ধোনির অবসরে মনখারাপ ভক্তদের

স্কুলে ব্যালকনি থেকে ঝাঁপ অষ্টম শ্রেণির ছাত্রের, চাঞ্চল্য দমদমে

কার্তিক পুজো উপলক্ষে সেজে উঠেছে কাটোয়া, নজর কাড়বে কার্তিক লড়াই

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা

ফের রক্তাক্ত পাকিস্তান, এক মেজরসহ ৬ পাক সেনাকে খতম করার দাবি বিএলএ-এর