খালি পেটে এই পাতাগুলো খেলে শরীর ভাল থাকবে

Share:

নিজস্ব প্রতিনিধি : অনিয়ন্ত্রিত জীবন যাপন, মানসিক চাপ নিয়ে শরীরে বাসা বাঁধছে একাধিক রোগ। অধিকাংশ মানুষের জীবনে অনিয়ন্ত্রিত জীবন যাপন ক্ষতিসাধন করছে। এই পরিস্থিতি থেকে বাঁচতে আয়ুর্বেদের ওপর ভরসা করা অত্যন্ত প্রয়োজন।
খালি পেটে কয়েক ধরনের পাতা খেলে একাধিক শারীরিক সমস্যা থেকে সমাধান মেলে। এই পাতায় বিভিন্ন পুষ্টিগুণ থাকে। সেগুলি কাঁচা অবস্থায় খেলে দারুন উপকার মেলে।আসুন দেখে নেওয়া যাক সকালে কোন পাতা খেলে শরীরের কোন রোগ দূর করা যাবে।

পুদিনা পাতা- এই পাতায় প্রচুর পরিমাণে এন্টিঅক্সিডেন্ট রয়েছে। সকালে এই পাতা চিবিয়ে খেলে সারারাত মুখে থাকা ব্যাকটেরিয়া ধ্বংস হয়। পাশাপাশি মুখে একটা পুদিনার আলাদা গন্ধ পাওয়া যায়। এই পাতা বার্ধক্য কমাতে সাহায্য করে।

তুলসী পাতা- এই পাতায় প্রচুর পরিমাণে এন্টিঅক্সিডেন্ট উপকরণ রয়েছে। এর মধ্যে সর্দি কাশি সংক্রমণজনিত রোগ দূর করার ক্ষমতা রয়েছে। সকালে কাঁচা তুলসী পাতা চিবিয়ে খেলে বদহজমের সমস্যা থাকলে তা দূর হয়ে যায়। অনেকের ঠান্ডা লাগার সমস্যা থাকে। তুলসী পাতা তাদের জন্য ওষুধের কাজ করে।

পালং শাক-এই শাকটি অনেকের রান্না করে খায় কিন্তু এই শাক কাঁচা খেতে পারলে অত্যন্ত বেশি উপকার পাওয়া যায়। এই শাকে রয়েছে ক্যালসিয়াম আয়রন সহ বিভিন্ন রকমের খনিজ ভিটামিন এ, সি, কে। এগুলি শরীরের একাধিক সমস্যা সমাধানে সাহায্য করে।

কারি পাতা- অনিয়ন্ত্রিত জীবন যাপনের কারণে আমাদের শরীরে টক্সিন জমা হয়। কারি পাতা সেই টক্সিন দূর করতে সাহায্য করে। খালি পেটে এই পাতা চিবিয়ে খেলে হজম শক্তি বৃদ্ধি পায়। ডায়াবেটিস রোগীদের কারি পাতা শরীরের পক্ষে ভাল। ত্বক ও চুলের জন্য এই পাতা অত্যন্ত ভাল।

সজনে পাতা- এই পাতায় বিভিন্ন ধরনের ভিটামিন, খনিজ, এন্টিঅক্সিডেন্ট থাকে। খালি পেটে কেউ সজনে পাতা চিবিয়ে খেলে হজমের সমস্যা দূর হয়।

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল