আইনস্টাইনের মত ব্রেইন পেতে হলে আজ থেকেই খাওয়া শুরু করুন এই ৫ জুস

Share:

নিজস্ব প্রতিনিধি : কথায় আছে, আমাদের শরীরের সিপিইউ হল ব্রেইন। ব্রেইন হল আমাদের শরীরে গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি মানবদেহের বিভিন্ন অংশে সিগন্যাল পাঠায়। ব্রেনের দৌলতেই বর্তমান স্মৃতিগুলো জমা হয়। আবার প্রয়োজন অনুযায়ী তা মনে করিয়ে দেয় ব্রেইন। তবে আপনি কী জানেন ব্রেইন এর যত্ন না নিলে ভুলে যাওয়ার মত জটিল রোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকে যায়।ব্রেইনের কার্যকারিতা বাড়ানো বা ব্রেইন সক্রিয় রাখা খুব জরুরী। তবে এই কাজে সাহায্য করবে এই ৫ জুসই। জেনে নিন কোন জুসে ব্রেইন থাকবে সক্রিয়। কাজ করবে দ্রুতগতিতে।

বেদানা :  এতে রয়েছে কিছু জরুরি ভিটামিন ও খনিজ। এতে মজুত থাকা উপাদান ব্রেইনের ফাংশন বাড়াতে সাহায্য করে। এছাড়াও ত্বকের জেল্লা ও রোগ প্রতিরোধে দারুণ কাজ করে। তাই নিয়মিত আপনার ডায়েটে বেদানার জুস রাখতেই পারেন।

বিটের জুস : বিট জুস হল অন্যতম ব্রেইনের বন্ধু। এতে উপস্থিত নাইট্রেটের ভাণ্ডার ব্রেইনের রক্তনালীকে প্রসারিত করে। অনেকের এই উপাদানটি খেতে বিদঘুটে লাগে। তাই চাইলে এই পানীয়ে অল্প একটি গোলমরিচ ও জোয়ান মিশিয়ে খেতে পারেন।

গাজর : ব্রেনের কার্যক্ষমতা বাড়াতে ওষুধের মত কাজ করে গাজর।তাই বিশেষজ্ঞরা নিয়মিত গাজরের জুস খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। স্মৃতিশক্তি ভাল রাখতে চাইলে গাজরের সঙ্গে বন্ধুত্ব করে নিন।

পালং শাকের জুস : এতে রয়েছে ভিটামিন সি, পটাশিয়াম থেকে শুরু করে জরুরি সব খনিজ এবং ভিটামিন, যা কিনা দেহে পুষ্টির ঘাটতি মেটানোর পাশাপাশি ব্রেইনের খেয়াল রাখে। তাই আপনার ডায়েটে রাখতেই পারেন পালং শাকের জুস।

ব্লুবেরি জুস : ভিটামিন ও খনিজের অন্যতম ভাণ্ডার হল ব্লুবেরি জুস।তবে ব্লুবেরির বোতলবন্দি জুস কিনে খেলে কোন উপকার নেই। তাই তাজা ফলের রস খাওয়াতেই মিলবে উপকার।

উল্লেখ্য, আপনার ডায়েটে কি রাখবেন এবং স্বাস্থ্যঝুঁকি থাকলে বিশেষজ্ঞদের পরামর্শ নিন।

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?