মন হারাতে চান ? বর্ষা উপভোগ করতে দেশের সেরা ৫ জায়গা ঘুরে আসুন!

Share:

নিজস্ব প্রতিনিধি : বৃষ্টি ভালবাসেন ? বর্ষায় ঘরে মন টিকছে না ! তবে না হয় বাক্স প্যাটরা গুছিয়ে দুদিনের জন্য ঘুরেই আসুন। চলছে বর্ষা। এই সময় একটাই গান গাইতে ইচ্ছে করে, ‘আয় আয় কে যাবি, আয় কে মন হারাবি’…..গানটি। একটু হাওয়া বদল করলে মনও ভাল হয়ে যাবে। তবে ভাবছেন কোথায় যাবেন। অত চিন্তা কেন ? বর্ষা উপভোগ করতে চাইলে ঘুরে আসতে পারেন দেশের সেরা ৫ জায়গা থেকে। যেখানকার সবুজ প্রকৃতি ও বৃষ্টির ফোঁটা আপনাকে হাতছানি দিয়ে ডাকবে। জেনে নিন কোথায় রয়েছে সেই সেরা জায়গা।

দার্জিলিং : বর্ষা উপভোগ করতে চাইলে সবার আগে উঠে আসে দার্জিলিং এর নাম। পাহাড়ি আমেজে ভরপুর। এই বৃষ্টির সময়ে দার্জিলিং এক কাপ চায়ে চুমুক দিলেই সমস্ত কষ্ট ভুলে যাওয়া যায়। চা শেষে এক প্লেট মোমা উফ দারুণ জমবে বিশেষ করে আপনি যদি পাহাড় প্রেমী হন। দার্জিলিংয়ের বৃষ্টিতে আপনি প্রেমে পড়তে বাধ্য হবেন।

মান্ডু : মধ্যপ্রদেশের প্রাচীন দূর্গের শহর হল মান্ডু। শোনা যায়, বাজ বাহাদুর-রূপমতীর প্রেমের ইতিহাস এখান থেকেই শুরু হয়েছিল।মাণ্ডুর আরেক নাম শাদিয়াবাদ বা আনন্দের নগরী। এখান থেকেই প্রতিবছর বর্ষায় প্রাণ ফিরে পায়। বৃষ্টির জলে মান্ডু শহরের সৌন্দর্য আরও বেড়ে যায়।

গোয়া : বর্ষাকালে গোয়া শহরের সৌন্দর্যের কথা আপন চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না। গোয়ার প্রকৃতিক সৌন্দর্য, বিশেষ করে গোয়ার গ্রামগুলি ঘুরে আসতে পারেন। এক কাপ কফির সঙ্গে বাইরের সৌন্দর্য উপভোগ করতে পারেন। আপনি যদি খাদ্যপ্রেমী হন তবে নানান ধরনের সামুদ্রিক খাবার উপভোগ করতে পারেন।

চেরাপুঞ্জি : ভারতের সবচেয়ে বেশি বৃষ্টি হয় কোথায় বলুন তো ? এখানেই। মেঘালয়ের চেরাপুঞ্জিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে মাটির সোঁদা গন্ধ এবং সবুজ রং আপনার মন ভরাবে।

রানিখেত : সৌন্দর্যের অপর নাম হল উত্তরাখণ্ড।এখানকার কুমায়ুন হিমালয়ে রানিখেত অবস্থিত। বর্ষায় এখানকার সৌন্দর্য সব ভুলিয়ে দেবে আপনাকে। রানিক্ষেতের চারপাশে যে বনভূমি রয়েছে তাতে চিতাবাঘ, পাহাড়ি ছাগল , মুন্টজ্যাক, পাইন মার্টেন, লাল জানুস-মুখী বানর, লাল শেয়াল, ক্যানাইন এবং খরগোশ ইত্যাদির মতো অনেক প্রজাতি ভাগ্যে থাকলে দেখতেও পাবেন।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি