ডায়াবেটিকদের জন্য প্রোটিন সমৃদ্ধ রইল এই ৫ খাবার

Share:

নিজস্ব প্রতিনিধি : যাঁদের ডায়াবিটিস আছে তাঁরা অনেক সময় চিন্তায় থাকেন কী খাবেন ? কেননা নিয়ন্ত্রণে রাখতে হবে ব্লাড সুগারকে। তাই খাবার বেছে নিতে হয় বুঝেশুনে। তবে ডায়াবিটিস রোগীরা নিশ্চিন্তে ৫ প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে পারেন। জেনে নিন কী কী।

মাছ : শরীরের প্রোটিনের ঘাটতি মেটাতে মাছকে সঙ্গি করতে পারেন।সুস্থ থাকতে তাই পাতে রাখুন মাছ। কেননা এতে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড।যার গুণে মধুমেহ রোগীদের হার্ট আরও উন্নত হবে। তাই ১ থেকে ২ পিস মাছ খেতেই পারেন। ভাত কিংবা রুটির সঙ্গেও খেতে পারেন।

ডাল : প্রোটিনের অন্যতম ভান্ডার হল ডাল। ডাল সেদ্ধ করে লবন,কাঁচা লঙ্কা কিংবা লেবু দিয়ে খেলে স্বাদও পাবেন আবার স্বাস্থ্যকর ও হবে।ডালে রয়েছে ফাইবারের ভাণ্ডার। এই উপাদান রক্তে সুগার লেভেলকে বাড়তে দেয় না।

টোফু : টোফু হল সোয়াবিনের দুধ থেকে তৈরি পনির। এই পনিরে রয়েছে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন। এই উপাদানের গুণে হার্ট থাকবে সবল। তবে এই পদ সবজি হিসেবে না মেশানোই ভাল। হালকা তেল মশলা দিয়ে রান্না করলে তবেই পাবেন উপকার।

ডিম : প্রোটিনের অন্যতম উৎস হিসাবে ডিমের নাম থাকে সবার আগে।তবে ডায়াবিটিস রোগীরা দিনে একটার বেশি গোটা ডিম খাবেন না। এই নিয়ে পুষ্টিবিদের সঙ্গে পরামর্শ নিন।

মুরগির মাংস :  মুরগির মাংস হওয়া চাই দেশী। এই মুরগির মাংসেই উপকারীতা বেশি। তাই এক বাটি মাংস(৩ থেকে ৪ পিস) খেতেই পারেন। ব্রয়লার চিকেন হলে বুকের দিকের মাংস খাবেন। কেননা এতে চর্বি কম থাকে।

উল্লেখ্য, আপনার ডায়েটে এগুলো রাখবেন কিনা কিংবা স্বাস্থ্যঝুঁকি থাকলে পুষ্টিবিদের সঙ্গে পরামর্শ নিন।

অদিতি মুন্সির পার্টি অফিসে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী!

একদিনের ক্রিকেটে ফের বিশ্বসেরা টিম ইন্ডিয়া

নাটক শেষ, রাজ্যসভার সাংসদ পদে এবার ইস্তফা কোয়েল মল্লিকের

ত্রিপুরায় মেডিকেল কলেজে তরুণীর রহস্যমৃত্যু, প্রেমে আঘাত নাকি মানসিক চাপ?

রাতের খাবারে সুস্বাদু কিছু বানাতে চান? রেঁধে ফেলুন ‘ইফা চিকেন’

TRP-তে রাজ করছে ‘জোয়ার ভাঁটা’, আবারও ‘প্রতিজ্ঞা’র কাছে মুখ পুড়ল ‘পরশুরাম’-এর

কাটমানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার রিষড়ার তৃণমূল কাউন্সিলর শীতল ঘটক

চায়ের সঙ্গে জমে যাবে আড্ডা, ঘরেই বানান স্প্রিং ওনিয়ন ভেজিটেবল কাটলেট

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

ডাবের শাঁস দিয়েই বানান জমজমাট মালাই কুলফি, রইল ৩ দুর্দান্ত রেসিপি

শহরে আর কিছুক্ষণের মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

হাওড়ায় উদ্ধার কয়েকশো বোতল মদ ও বিপুল বোমা, আতঙ্কিত স্থানীয়রা