জন্মাষ্টমীতে এই শুভ জিনিসগুলি বাড়িতে আনুন, লাড্ডু গোপালের আশীর্বাদ বর্ষিত হবে আপনার ওপর

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের কৃষ্ণ জন্মাষ্টমী উৎসব পালিত হচ্ছে শনিবার ১৬ই আগস্ট। হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীর তিথিতে জন্মাষ্টমী উৎসব পালিত হয়। জ্যোতিষীদের মতে এবার জন্মাষ্টমীকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হচ্ছে। এই দিনে সর্বার্থসিদ্ধি যোগ এবং অমৃতসিদ্ধি যোগের সংমিশ্রণ ঘটে। বাস্তুশাস্ত্র অনুসারে জন্মাষ্টমীর দিন কিছু জিনিস বাড়িতে আনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাহলে আসুন জেনে নেওয়া যাক জন্মাষ্টমীর দিন কোন কোন জিনিস বাড়িতে আনা উচিত।

বাঁশি

জন্মাষ্টমীর দিন ঘরে বাঁশি আনা শুভ বলে মনে করা হয়। ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতে খুবই ভালবাসতেন। এর ফলে ঘরে সুখ-শান্তি এবং সমৃদ্ধি বিরাজ করে। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ হয়। বাস্তুশাস্ত্র অনুসারে বিশ্বাস, যে বাড়িতে বাঁশি থাকে সেখানে অর্থের অভাব হয় না। বিবাহিত জীবনে সুখ থাকে।

পিতল বা রুপোর গাভী

জন্মাষ্টমীর দিন একটি পিতল বা রুপোর গাভী বাড়িতে কিনে আনুন। এটি আপনার কর্মজীবন এবং ব্যবসায় উন্নতি করতে সাহায্য করবে। সেই গাভীটি আপনার পুজোর স্থলে রাখুন।

ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি

ঘরে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবি রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি মূর্তি রাখতে চান তাহলে মাটি বা পিতলের তৈরি মূর্তি সবচেয়ে শুভ বলে মনে করা হয়।

ময়ূরের পালক

জন্মাষ্টমীর দিন ঘরে ময়ূরের পালক আনা শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে ময়ূরের পালকের উপস্থিতি পরিবারের সদস্যদের মধ্যে ভালবাসা এবং সম্প্রীতি বৃদ্ধি করে। পারিবারিক ঝামেলা দূর হয়। এর ফলে ঘরের সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকে।

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

স্মৃতির অন্তরালে হারিয়ে যাওয়া ‘বারাকপুর পার্কের’ ইতিহাস

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

কাঁচা পেঁপে দিয়ে বানিয়ে ফেলুন মিষ্টি ক্যান্ডি, রইল সহজ ঘরোয়া রেসিপি

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছর বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন