বড়দিনে সুন্দর করে সাজিয়ে তুলুন বাড়ির প্রতিটি কোণ, রইল আইডিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই বড়দিন। শুরু হয়ে গিয়েছে যিশুর জন্মদিন উদ্‌যাপনের প্রস্তুতি । এই উৎসব যে বাঙালিদের নয় তা বর্তমানে বোঝা দায়। আর কয়েকদিন পর থেকেই গোটা শহর সেজে উঠবে রঙিন আলোয়। এখন থেকেই কেকের দোকানগুলিতে জমছে ভিড়। সেই সঙ্গেই বড়দিনের আগে রেস্তরাঁগুলিকে সাজিয়ে তোলার প্রস্তুতি চলেছে জোর কদমে। তবে শুধু দোকান নয়। অনেকেই এই সময়ে বাড়িকেও সাজিয়ে তোলেন। বাড়ির কোণে কোণে বড়দিন রং ছড়িয়ে দিতে আপনিও সাজিয়ে তুলুন আপনার বাড়ি। লিভিং রুম থেকে বাড়ির বারান্দা, বড়দিনে কেমন করে বাড়ি সাজাবেন ? ভাবছেন এটাই। রইল সেই টিপস।

মোমবাতি

বড়দিন মানেই মোমবাতি। ঘরকে সাজাতে মোমবাতি লাগবেই। তাই রঙিন মোমের আলোয় গোটা বাড়িঘর মুড়িয়ে ফেলুন। বাড়িতে থাকা পুরনো দিনের ঝাড়বাতির আকারের মোমবাতির স্ট্যান্ড সাজান।

টুনি বাল্‌ব

বর্তমানে টুনি বাল্‌বের আলো ট্রেন্ড। নানা ধরনের আলোয় বড়দিনের উৎসব আরও জমে যাবে। টুনি বাল্‌ব দিয়ে ঘরের জানলা, দরজা বারান্দায় সুন্দর করে সাজিয়ে দিন। তাছাড়াও উল, বেলুন, আঠা এবং প্লাস্টার অফ প্যারিস দিয়ে ল্যানটার্ন বাড়িতেই তৈরি করে নিতে পারেন। তাতে আলো জড়িয়েও বারান্দায় বা ছাদে রাখুন ভালো লাগবে।

ক্রিসমাস ট্রি

বড়দিনের সবচেয়ে মূল আকর্ষণ ক্রিসমাস ট্রি। এটি ছাড়া যিশুর জন্মদিন অসম্পূর্ণ। তাই বাড়ি সাজাতে অবশ্যই প্রয়োজন ক্রিসমাস ট্রি । নিজেদের পছন্দমতো ক্রিসমাস ট্রি বাড়িতে এনে বসার ঘরের ফাঁকা জায়গায় রাখুন গাছটি। টুনি বাল্‌ব বা ফেয়ারি আলো গাছে জড়িয়ে সাজান। প্রতি ক্রিসমাসে অবশ্যই ট্রিতে বল, লাইট, স্টার লাগাতে পারেন।

মালা 

বারান্দার রেলিং, জানলা বা দরজার চারপাশে সবুজ পাতা বা আলোর মালা জড়িয়ে রাখুন।

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান