নিয়ন্ত্রণহীন কেনাকাটার নেশা থেকে মুক্তি কীভাবে? জানালেন বিশেষজ্ঞ

Share:

নিজস্ব প্রতিনিধি: শপিং শুনতে যতটা সাধারণ, অনেকের জীবনে ততটাই বিপজ্জনক এক অভ্যাসে পরিণত হচ্ছে। কখন যে প্রয়োজনের গণ্ডি পেরিয়ে তা নেশায় রূপ নেয়, অনেকেই বুঝতেই পারেন না। মুহূর্তের আনন্দের জন্য করা কেনাকাটাই পরে ডেকে আনে দুশ্চিন্তা, ঋণের বোঝা আর মানসিক অশান্তি।

প্রয়োজনীয় একটি জিনিস কিনতেই বেরিয়েছিলেন। কিন্তু বাড়ি ফিরলেন একগাদা অপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে। নতুন জামাকাপড়, জুতো, প্রসাধনী কিংবা গ্যাজেট। প্রথম দিকে বিষয়টি মজার মনে হলেও, যদি এমন ঘটনা বারবার ঘটতে থাকে, তখন তা আর সাধারণ অভ্যাস থাকে না বরং এক ধরনের মানসিক আসক্তিতে পরিণত হয়।

আরও পড়ুন: বাড়বে না ওজন, জলখাবারে ছাতু দিয়ে বানান এই ৫ রেসিপি

মনোবিজ্ঞানের পরিভাষায় এই সমস্যাকে বলা হয় ‘কম্পালসিভবায়িং ডিজঅর্ডার’ অর্থাৎ কেনাকাটার প্রতি নিয়ন্ত্রণহীন আকর্ষণ। বিশেষজ্ঞদের মতে, এটি শুধুই খারাপ অভ্যাস নয়, বরং একটি মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা। কেনাকাটার সময় মস্তিষ্কে ‘ডোপামিন’ নিঃসৃত হয়, যা সাময়িক আনন্দ ও উত্তেজনার অনুভূতি তৈরি করে। কিন্তু সেই আনন্দ ক্ষণস্থায়ী। পরে দেখা দেয় অপরাধবোধ, আর্থিক চাপ এবং সম্পর্কের জটিলতা।

অনেকেই মানসিক চাপ, একাকিত্ব বা হতাশা কাটাতে কেনাকাটাকে আশ্রয় হিসেবে বেছে নেন। শুরুতে এটি স্বস্তি দিলেও ধীরে ধীরে তা অভ্যাসে পরিণত হয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শৈশবের অভিজ্ঞতা, পারিবারিক পরিবেশ কিংবা আর্থিক স্বচ্ছলতাও এই প্রবণতাকে বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে অনলাইন শপিংয়ের সহজলভ্যতা সমস্যাটিকে আরও তীব্র করেছে। এই আসক্তির লক্ষণগুলির মধ্যে রয়েছঅপ্রয়োজনীয় জিনিস বারবার কেনা, খারাপ লাগা দূর করতে শপিং করা, কেনাকাটা লুকিয়ে রাখা, পরে অনুশোচনায় ভোগা এবং কমানোর চেষ্টা করেও ব্যর্থ হওয়া।

এই অভ্যাস দীর্ঘস্থায়ী হলে আর্থিক সংকট, ঋণের বোঝা, সম্পর্কের অবনতি এবং আত্মসম্মানবোধে নেতিবাচক প্রভাব পড়ে। তবে সচেতনতা ও কিছু নিয়ম মেনে চললে এই সমস্যা থেকে বেরিয়ে আসা সম্ভব। যেমন- কোনো জিনিস কেনার আগে অন্তত ৪৮ ঘণ্টা অপেক্ষা করা, প্রয়োজনীয় জিনিসের তালিকা তৈরি করা, কার্ডের বদলে নগদ টাকা ব্যবহার করা এবং মানসিক চাপের সময় বিকল্প কাজে নিজেকে ব্যস্ত রাখা। প্রয়োজনে মনোবিদের সাহায্য নেওয়া জরুরি, যেখানে ‘কগনিটিভ বিহেভিয়ার থেরাপি’ কার্যকর ভূমিকা রাখতে পারে।

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২