সাবধান! ভ্রমণে এই রংয়ের স্যুটকেস নিয়ে যাচ্ছেন? বিপদ ডেকে আনতে পারেন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভ্রমণে বেরোনোর আগে নতুন স্যুটকেস কেনার পরিকল্পনা করছেন? অনেকেই অভ্যাসবশত কালো রংয়ের স্যুটকেস বেছে নেন। কিন্তু জানেন কি, এই সিদ্ধান্তই অনেক সময় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে? সাম্প্রতিক এক সমীক্ষা বলছে, বিশ্বজুড়ে কেনা স্যুটকেসের প্রায় ৪০ শতাংশই কালো রংয়ের। ফলে বিমানবন্দরের ব্যাগেজ ক্যারোসেলে একই রকম অসংখ্য কালো স্যুটকেসের মধ্যে নিজের ব্যাগ চিনে নেওয়া কঠিন হয়ে পড়ে।

ভ্রমণ বিশেষজ্ঞ জেমি ফ্রেজারের মতে, কালো রংয়ের হার্ড-সাইড স্যুটকেস সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তাই এগুলি সহজেই অন্য ব্যাগের সঙ্গে মিশে যায় এবং অনেক সময় হারিয়ে যাওয়ার ঝুঁকিও বাড়ে। তাই ভ্রমণে বেরোনোর আগে স্যুটকেস বাছাইয়ের ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখা জরুরি।

কালো স্যুটকেস সমস্যার কারণ হতে পারে

•বিশ্বজুড়ে সবচেয়ে বেশি ব্যবহৃত রং হওয়ায় সহজে আলাদা করে চেনা যায় না।

•বিমানবন্দরের ব্যাগেজ বেল্টে অনেক সময় অন্যের ব্যাগের সঙ্গে গুলিয়ে যায়।

•ব্যাগ হারিয়ে গেলে খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে।

স্যুটকেস বাছাইয়ের সময় কী করবেন

•উজ্জ্বল বা আলাদা রংয়ের স্যুটকেস বেছে নিন, যেমন লাল, হলুদ বা নীল।

•ডিজাইন বা প্যাটার্নযুক্ত ব্যাগ নিলে ভিড়ের মধ্যেও সহজে নজরে পড়বে।

•কালো স্যুটকেস থাকলে কীভাবে আলাদা করবেন রঙিন লাগেজ ট্যাগ ব্যবহার করুন।

•ব্যাগে স্টিকার, রঙিন ফিতা বা বিশেষ স্ট্র্যাপ লাগাতে পারেন।

•ব্যাগে নিজের নাম ও যোগাযোগ নম্বর লেখা ট্যাগ লাগান।

ভ্রমণে লাগেজ হারানোর ঝুঁকি কমাতে টিপস

• আগে পৌঁছান: সময়মতো চেক-ইন করলে লাগেজ ঠিকভাবে ট্যাগ করার সুযোগ থাকে।

•মজবুত লাগেজ ট্যাগ ব্যবহার করুন: নাম, ফোন নম্বর ও ইমেল লিখে রাখুন।

•ব্যাগ ব্যক্তিগতভাবে চিহ্নিত করুন: রঙিন ফিতা বা কাস্টম স্ট্র্যাপ ব্যবহার করুন।ব্যাগে স্টিকার, রঙিন ফিতা বা বিশেষ স্ট্র্যাপ লাগাতে পারেন।

•ব্যাগে নিজের নাম ও যোগাযোগ নম্বর লেখা ট্যাগ লাগান।

•ভ্রমণে লাগেজ হারানোর ঝুঁকি কমাতে টিপস

•আগে পৌঁছান: সময়মতো চেক-ইন করলে লাগেজ ঠিকভাবে ট্যাগ করার সুযোগ থাকে।

•মজবুত লাগেজ ট্যাগ ব্যবহার করুন: নাম, ফোন নম্বর ও ইমেল লিখে রাখুন।

ব্যাগ ব্যক্তিগতভাবে চিহ্নিত করুন: রঙিন ফিতা বা কাস্টম স্ট্র্যাপ ব্যবহার করুন।সব মিলিয়ে, কালো স্যুটকেস দেখতে ক্লাসিক হলেও ভ্রমণের ক্ষেত্রে অনেক সময় বিভ্রান্তি তৈরি করতে পারে। তাই রঙিন বা আলাদা ডিজাইনের লাগেজ বেছে নিলে আপনার যাত্রা আরও নির্ভার ও ঝামেলামুক্ত হবে

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক