হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যাগ শুধু প্রয়োজনের জিনিস নয়, অনেকের কাছেই এটি শখের একটি অংশ। পোশাকের সঙ্গে মানানসই ব্যাগ বেছে নেওয়া থেকে শুরু করে সেটিকে যত্নে রাখা-সবকিছুতেই থাকে আলাদা ভালবাসা। তাই প্রিয় ব্যাগে সামান্য দাগ পড়লেও বা কোনও ক্ষতি হলেই মন খারাপ হয়ে যায়। বর্ষাকালে এই সমস্যার আশঙ্কা আরও বেড়ে যায়। অফিসে যাওয়ার পথে বা বাজারে বেরিয়ে হঠাৎ বৃষ্টিতে ভিজে যেতে পারে প্রিয় ব্যাগ। বিশেষ করে চামড়ার ব্যাগ হলে চিন্তা আরও বাড়ে। কারণ দীর্ঘক্ষণ ভেজা অবস্থায় থাকলে ব্যাগের রং ফিকে হয়ে যেতে পারে, চামড়া শক্ত হয়ে যেতে পারে বা দাগ পড়ে যেতে পারে। তবে ব্যাগ ভিজে গেলেই যে সেটি নষ্ট হয়ে যাবে, এমন নয়। সঠিকভাবে যত্ন নিলে সহজেই ব্যাগকে আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। কীভাবে যত্ন নেবেন জেনে নিন- 

** প্রথমেই ব্যাগের ভিতরে থাকা সব জিনিস বের করে নিন। এরপর একটি নরম ও শুকনো মাইক্রোফাইবার কাপড় দিয়ে ব্যাগের গায়ে জমে থাকা জল আলতোভাবে মুছে ফেলুন। কখনও জোরে ঘষবেন না, এতে চামড়ার উপরের অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে।

** অনেকেই ব্যাগ দ্রুত শুকানোর জন্য রোদে রাখেন বা হেয়ার ড্রায়ার ব্যবহার করেন। এই অভ্যাস একেবারেই ঠিক নয়। অতিরিক্ত তাপে চামড়া শক্ত হয়ে যেতে পারে, এমনকি ফাটলও ধরতে পারে। ব্যাগকে স্বাভাবিক ঘরের তাপমাত্রায় বাতাস চলাচল করে এমন জায়গায় শুকাতে দিন।

** ব্যাগের আকৃতি ঠিক রাখতে ভিতরে টিস্যু পেপার বা সাধারণ সাদা কাগজ ভরে রাখতে পারেন। তবে খবরের কাগজ ব্যবহার না করাই ভাল, কারণ তার কালি ব্যাগের ভিতরে লেগে যেতে পারে।

** ব্যাগ পুরোপুরি শুকিয়ে গেলে ভাল মানের লেদার কন্ডিশনার ব্যবহার করলে চামড়ার হারিয়ে যাওয়া জেল্লা ফিরে আসে এবং ব্যাগ আবার  উজ্জ্বল দেখায়। নিয়মিত এই ধরনের পরিচর্যা করলে চামড়ার ব্যাগ দীর্ঘদিন নতুনের মতো থাকে। 

** এছাড়া বর্ষাকালে চামড়ার ব্যাগ ব্যবহার করার আগে লেদার প্রোটেক্টর স্প্রে ব্যবহার করলে বৃষ্টির জল থেকে কিছুটা সুরক্ষা পাওয়া যায়।  

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম